রবিবার, ২৮ Jun ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই শান্তিগঞ্জে ১৯৩ কেন্দ্রে অনুষ্ঠিত হবে জাতীয় ভিটামিন-এ প্লাস ক্যাম্পেইন চীনের মন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহযোগিতা করবে চীন এলাকার গুরুত্বপূর্ণ দাবী-দাওয়া জাতীয় সংসদে তুলে ধরলেন কয়ছর আহমদ এমপি  আদালতের নির্দেশে দায়িত্বে ফিরলেন ইউপি চেয়ারম্যান সুজন শান্তিগঞ্জে যুবদলের বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত ইলিয়াস আলী গুমের বর্ণনা দিলেন সেনাসদস্য, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য সিলেটের ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার রাষ্ট্রীয় সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী ইলিয়াস আলীকে অপহরণে জড়িত ব্যক্তির নাম জানালেন চিফ প্রসিকিউটর

সালমানের কারাভোগের নেপথ্যে গুরুর আদেশ!

সালমানের কারাভোগের নেপথ্যে গুরুর আদেশ!

বিনোদন ডেস্ক :: বৃহস্পতিবার থেকে ভারতের সব গণমাধ্যমের শিরোনামে রয়েছেন বলিউড ‘ভাইজান’ খ্যাত বলিউড সুপারস্টার সালমান খান। ১৯৯৮ সালে ‘হাম সাথ সাথ হ্যায়’ ছবির শ্যুটিংয়ের ফাঁকে জোধাপুরে কৃষ্ণসার হরিণ শিকারের অপরাধে বৃহস্পতিবার তার ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত।

কিন্তু সালমান খানের এই কারাভোগের নেপথ্যে আসলে রয়েছে এক গুরুর আদেশ। বিষ্ণোই সম্প্রদায়ের এক গুরুর রেখে যাওয়া আদেশের পালন করতে গিয়েই সালমানের বিরুদ্ধে মামলা করেন ওই সম্প্রদায়ের লোকজন।

১৯৯৮ সালে জোধাপুরের বিষ্ণোই সম্প্রদায়ের লোকজন বাদী হয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনের ৫১নং ধারায় মামলা করেন। রাজস্থানের ওই সম্প্রদায়ের কাছে কৃষ্ণসার হরিণের গুরুত্ব কেবল বন্যপ্রাণী হিসেবেই নয়। রয়েছে ধর্মীয় মাহাত্ম্যও।

কথিত আছে, রাজস্থানের পিপাসার গ্রামের এক রাজপুত পরিবারে ১৪৫১ সালে জন্মগ্রহণ করেছিলেন জাম্বেশ্বর নামে এক ব্যক্তি। তিনিই পরবর্তীকালে প্রতিষ্ঠিত করেছিলেন এই বিষ্ণোই সম্প্রদায়। বিষ্ণুর উপাসনা করতেন জাম্বেশ্বর। যে কারণে সম্প্রদায়ের নাম হয় ‘বিষ্ণোই’।

গুরু জাম্বেশ্বর তার ভক্তদের বলেছিলেন, প্রকৃতিকে বাঁচানোর কথা। সুস্থভাবে বাঁচতে হলে যে পশুপাখি-গাছপালারও প্রয়োজন রয়েছে সেটাই ছিল তার মূল বক্তব্য।

মোট ২৯টি নিয়মের (আদেশ) কথা বলে গিয়েছিলেন গুরু জাম্বেশ্বর। যার প্রথম ৮টিতে বলা হয়েছে প্রকৃতির ভারসাম্য বজায় রাখার কথা। পরের ৭টি বিধি হলো সামাজিক ব্যবহার-সংক্রান্ত। পরের ১০টি ব্যক্তিগত স্বাস্থ্যবিধি সম্পর্কে। শেষ ৪টিতে রয়েছে প্রতিদিনের পুজোর নিয়মাবলি।

বলা হয়ে থাকে, যদুবংশেরর একটি গোষ্ঠী ছিল বৃষ্ণী। যার উত্তরপুরুষ ছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। মহাভারতের মুষলপর্বে যদুবংশ শেষ হয়ে যাওয়ার উল্লেখ থাকলেও তাদের বংশধররা রয়েছেন এখনো। বৃষ্ণী যে অপভ্রংশ হয়ে বিষ্ণোই হয়নি তা নিশ্চিত করে বলা সম্ভব নয়।

প্রসঙ্গত, ১৭৩০ সালে জোধাপুরের মহারাজা অভয় সিংহের সেনাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বিষ্ণোই সম্প্রদায়ের অমৃতা দেবী। ওই এলাকায় খেজুর গাছ কাটতে এসেছিল সেনারা। কিন্তু অমৃতা দেবীসহ গ্রামবাসীরা তার প্রতিরোধ করেন।

গুরু জাম্বেশ্বরের শেখানো বাণী অনুয়ায়ী প্রকৃতিকে বাঁচাতে গিয়ে সেই সংঘর্ষে প্রাণ হারিয়েছিলন ৩৬২ জন বিষ্ণোই। পরবর্তীতে গাছ বাঁচাও আন্দোলন হয় ভারতের উত্তরাখণ্ডে যা ‘চিপকো আন্দোলন’ নামে পরিচিত।

মূলত গুরু জাম্বেশ্বরের বাণী বা আদেশ পালন করতে গিয়ে সালমানের বিরুদ্ধে মামলা করে ওই সম্প্রদায়ের লোকজন। যার ফলে সুপারস্টার হয়েও সালমান খানকে কারাভোগ করতে হচ্ছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com