মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল  পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম

খালেদা জিয়ার বাসা থেকে পুলিশ প্রত্যাহার

খালেদা জিয়ার বাসা থেকে পুলিশ প্রত্যাহার

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বাসভবন ফিরোজা’র নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যদের প্রত্যাহার করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, ফিরোজার নিরাপত্তার দায়িত্ব পালনরত ৪ পুলিশ সদস্যকে বিকাল ৩টার দিকে প্রত্যাহার করে নেয়া হয়েছে। উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় গত ৮ই ফেব্রুয়ারি ঢাকার বিশেষ আদালত খালেদা জিয়াকে ৫ বছরের সাজা দেন। সেদিন থেকেই তিনি কারাবন্দি রয়েছেন পুরান ঢাকার নাজিমউদ্দিন রোডের পরিত্যক্ত ঢাকা কেন্দ্রীয় কারাগারের ডে-কেয়ার সেন্টারে। এদিকে বিএনপি চেয়ারপারসনকে কারাগারে পাঠানোর দুই মাসের বেশী সময় তার বাসভবনের সামনে পাহারায় নিযুক্ত ছিলেন এএসআই জাফরের নেতৃত্বে পুলিশের ৪ সদস্যের একটি টিম।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com