রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

৭ দিন অবস্থান করলেও তারেক রহমানকে ফেরাতে পারবেন না প্রধানমন্ত্রী: মোশাররফ

৭ দিন অবস্থান করলেও তারেক রহমানকে ফেরাতে পারবেন না প্রধানমন্ত্রী: মোশাররফ

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বৃটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে ৭ দিন ধরেও অবস্থান করেন, তবুও তাকে ফেরত আনতে পারবেন না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। আজ বেলা ১১ টায় নয়াপল্টন দলের কেন্দ্রীয় কার্যালয়ের নিচে জাতীয়তাবাদী মহিলা দলের আয়োজনে খালেদা জিয়ার মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিলে তিনি একথা বলেন। তিনি বলেন, তারেক রহমান যেদিন বলবেন আমি বাংলাদেশে যাব, বাংলাদেশ আমার জন্য নিরাপদ সেদিনই কেবল আনা যাবে। তার আগে নয়।
তিনি বলেন, খালেদা জিয়াকে অন্যায়ভাবে সাজা দেয়া হয়েছে। নির্জন কারাগারে রাখা হয়েছে। দেশনেত্রীর শারীরিক অবস্থার দিন দিন অবনতি হচ্ছে।
আমাদের দাবি তার সুচিকিৎসার সুবিধার্থে মুক্তি দেয়া হোক। যেন তিনি মুক্ত হয়ে পছন্দমতো চিকিৎসা করতে পারে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com