রবিবার, ১৫ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

অজু করে খেলতে নামেন তিন মুসলিম তারকা

অজু করে খেলতে নামেন তিন মুসলিম তারকা

 

স্পোর্টস ডেস্ক ::

লিভারপুলের তিন মুসলিম তারকা মোহাম্মদ সালাহ, সাদিও মানে এবং এমরে চ্যান। এই তিন ফুটবল তারকা মুসলিম হিসেবে এখন বিশ্বব্যাপী ব্যাপক জনপ্রিয়।

বিশেষ করে মিসরের মোহাম্মদ সালাহ এ বছর লিভারপুলের হয়ে ৪১টি গোল করেছেন। জিতেছেন পেশাদার ফুটবলার সমিতির দেয়া বছরের সেরা ফুটবলারের পুরস্কারও। ভক্তরা মোহাম্মদ সালাহর এখন নতুন নাম দিয়েছেন ‘ইজিপশিয়ান কিং’।

লিভারপুলের এ তিন মুসলিম তারকাকে নিয়ে দলের জার্মান ম্যানেজার ইয়ুর্গেন ক্লপ সম্প্রতি একটি আন্তর্জাতিক গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছেন।

সাক্ষাৎকারে ইয়ুর্গেন ক্লপ জানিয়েছেন, এ তিন মুসলিম তারকা খেলতে নামার আগে অজু করে নেন। তারা ইসলাম ধর্মের প্রথা অনুযায়ী অজু করে পবিত্র অর্জনের মাধ্যমে খেলার জন্য প্রস্তুত হন।

তিনি জানান, যখন মুসলিম তারকারা খেলার জন্য অজু করেন তখন অন্য খেলোয়াড়রা তাদের সাহায্য করেন। কেউ তাদের ওপর বিরক্ত হন না। বরং খেলোয়াড়রা তাদের জন্য অপেক্ষা করেন।

এদিকে মোহাম্মদ সালাহর একের পর এক সফলতার জন্য তিনি বিশ্বব্যাপী মুসলিমদের জন্য অনুপ্রেরণা হয়ে দাঁড়িয়েছেন।

তার নামে ইতিমধ্যেই পবিত্র মক্কা নগরীতে মসজিদ নির্মাণের ঘোষণা দেয়া হয়েছে। মক্কায় তাকে জমিও দেয়ার প্রস্তাব করা হয়েছে।

তবে সালাহকে নিয়ে শুধু মুসলমানরাই উৎফুল্ল নয়, ইহুদি রাষ্ট্র ইসরাইলেও সালাহ ব্যাপক জনপ্রিয়। সম্প্রতি ইসরাইলের এক মন্ত্রী সালাহকে দেশটির সেনাবাহিনীতে চাকরি দেয়ার প্রস্তাব করেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com