রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

অস্ট্রেলিয়া সফর শেষে দেশের পথে প্রধানমন্ত্রী

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

তিন দিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশে সিডনি ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

স্থানীয় সময় রোববার বিকাল ৪টায় প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে থাই এয়ারওয়েজের একটি বিমান সিডনি আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। খবর ইউএনবির।

অস্ট্রেলিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহাম্মাদ সাইফুর রহমান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।

প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের সোমবার সকালে বাংলাদেশে পৌঁছানোর কথা।

অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের আমন্ত্রণে তিন দিনের সফরে অস্ট্রেলিয়া যান প্রধানমন্ত্রী। সফরকালে তিনি অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় আলোচনার পাশাপাশি গ্লোবাল উইমেন্স লিডারশিপ অ্যাওয়ার্ড-২০১৮ গ্রহণ করেন।

তিনি অস্ট্রেলিয়ান পররাষ্ট্রমন্ত্রী জুলি বিশপ ও ভিয়েতনামের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেন।

প্রধানমন্ত্রী সিডনি ইউনিভার্সিটি ক্যাম্পাসে স্থাপিত বঙ্গবন্ধুর আবক্ষ মূর্তিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এ ছাড়া সেখানকার বাঙালি কমিউনিটির দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানেও তিনি অংশ নেন

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com