বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

মালয়েশিয়ায় এমপি হলেন জগন্নাথপুরের আবুল হুসেন

মালয়েশিয়ায় এমপি হলেন জগন্নাথপুরের আবুল হুসেন

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে:: মালেশিয়ায় ১৪তম জাতীয় নির্বাচনে একটি আসন থেকে এমপি নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত সৈয়দ আবুল হুসেন। বুকিত গানতাং পি-০৫৯ সংসদীয় এলাকা থেকে ২২ হাজার ৪৫০ ভোট পেয়ে তিনি বিজয়ী হয়েছেন।
আবুল হুসেন সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের দল বারিসান ন্যাশনালের (বিএন) প্রার্থী হয়ে ইপুহ এলাকার বুকিত গানতাং থেকে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পিকে আরের কাদরী খালিদ পেয়েছেন ১৮ হাজার ৩৬১ ভোট। একাধিক সূত্রে জানা গেছে, সৈয়দ আবুল হুসেনের বাড়ি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর হারিকোনা গ্রামের মৃত হাফিজ সৈয়দ আবুল ফজলের ছেলে। সাত ভাই ও পাঁচ বোনের মধ্যে তিনি দ্বিতীয়। তার এ বিজয়ে জন্মস্থান সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় বইছে আনন্দের বন্যা। দলমত নির্বিশেষে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন। তারা মালয়েশিয়ায় রাজনীতিতে সৈয়দ আবু হুসেনের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com