বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা জগন্নাথপুরে সরকারি স্কুলে সড়ক নির্মান কাজে ব্যাপক কারচুপি, এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা যুক্তরাজ্য প্রবাসী ফটিক মিয়ার কৃতিত্ব, পেলেন মর্যাদা পূর্ন সার্ভিস এওয়ার্ড জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয় শৃঙ্খলা ভঙ্গের কারনে জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম দল থেকে বহিস্কার

৩০ জুলাই সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষনা

৩০ জুলাই সিলেট সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষনা

জগন্নাথপুর নিউজ ডেস্ক:: আগামী ৩০ জুলাই সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা এ নির্বাচনের তফসিল ঘোষণা করেন।
মঙ্গলবার সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেন, সিলেট ছাড়াও রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল ঘোষণার সময় সিইসি জানান, এই তফসিল ১৩ জুন থেকে কার্যকর হবে। এর আগে সিইসি’র সভাপতিত্বে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে তিন সিটি নির্বাচনের তফসিল ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হয়। সিইসির ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার সময় ১৩ থেকে ২৮ জুন, মনোনয়নপত্র বাছাই ১ ও ২ জুলাই, আপিল ৩ থেকে ৫ জুলাই, আপিলের নিষ্পত্তি ৬ থেকে ৮ জুলাই, মনোনয়ন প্রত্যাহার ৯ জুলাই ও প্রতীক বরাদ্দ ১০ জুলাই অনুষ্ঠিত হবে। সিইসি বলেন, ‘১৩ জুন থেকে প্রতীক বরাদ্দের আগ পর্যন্ত কোনও প্রার্থী নির্বাচনি প্রচারণায় অংশ নিতে পারবেন না।’

এসব সিটির নির্বাচনে সংসদ সদস্যরা দলীয় প্রার্থীর পক্ষে প্রচারণায় অংশ নিতে পারবেন কিনা, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে নূরুল হুদা বলেন, ‘আমরা যে আচরণবিধি করেছি, তার সংশোধন এখনও হয়নি। সংশোধনী না হওয়া পর্যন্ত এটি বলা যাচ্ছে না।’ আইনি জটিলতার বিষয়ে সিইসি বলেন, ‘আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে চিঠি পেয়েছি। সীমানা সংক্রান্ত আইনগত কোনও জটিলতা নেই।’ কমিশনার রফিকুল ইসলাম বলেন, ‘আমরা এমপিদের প্রচারণার ব্যাপারে যে সংশোধনী এনেছি, তা পর্যালোচনা করা হচ্ছে। পর্যালোচনা শেষে এটি আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হবে। আমরা এটি শেষ করে ১৩ জুনের আগে যদি প্রজ্ঞাপন আকারে জারি করতে পারি, তাহলে এই তিন সিটিতে এমপি’রা প্রচারণার সুযোগ পাবেন।’

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com