শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির শান্তিগঞ্জ ও জগন্নাথপুর উপজেলাকে মডেল উপজেলায় রূপান্তর করা হবে: এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি 

বিশ্বকাপে নেমেই নতুন রেকর্ড গড়লেন রোনালদো

বিশ্বকাপে নেমেই নতুন রেকর্ড গড়লেন রোনালদো

স্পোর্টস ডেস্ক :: রাশিয়া বিশ্বকাপে নেমেই নতুন এক রেকর্ডে নাম খেলালেন ক্রিস্তিয়ানো রোনালদো। প্রথম পর্তুগিজ ফুটবলার হিসেবে আলাদা চার বিশ্বকাপ গোল করার কৃতিত্ব অর্জন করলেন তিনি। চার বিশ্বকাপে গোল করা ইতিহাসের চতুর্থ খেলোয়াড়ও হয়েছেন রোনালদো।

স্পেনের বিপক্ষে প্রথম ম্যাচের শুরুতেই পেনাল্টি থেকে গোল করেন পর্তুগিজ অধিনায়ক। তিন মিনিটের সময় বাঁদিক থেকে বল দিয়ে বিপদজনকভাবে বক্সে ঢুকে পড়েছিলেন রোনালদো। তাকে আটকাতে ফাউল করে বসেন নাচো। রেফারির পেনাল্টির বাঁশি বাজতে সময় লাগেনি। ডেভিড ডি গিয়াকে সহজেই ফাঁকি দিয়ে গোল করেন রোনালদো।

২৪ মিনিটে স্পেনকে সমতায় ফেরান ডিয়াগো কস্তা। বিরতির এক মিনিট আগে রোনালদো আরেক গোল করে ফের এগিয়ে নেন পর্তুগালকে। ৫৫ মিনিটে কস্তা আবার সমতায় ফেরান দলকে। খানিকপর নাচো এগিয়ে নেন।

এর আগে ২০০৬, ২০১০ ও ২০১৪ সালে তিনটি বিশ্বকাপ খেলে ৩ গোল করেছিলেন রোনালদো। এই নিয়ে বিশ্বকাপে রোনালদোর গোল সংখ্যা ৫। এর আগে ইউরো ও বিশ্বকাপ মিলিয়ে টানা সাতটি আন্তর্জাতিক টুর্নামেন্টে গোল করার রেকর্ড ছিল রোনালদো। এবার সেই রেকর্ড নিয়ে গেছেন আটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com