শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল  পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি

সরকারকে শুণ্য মাঠে আর খেলতে দেয়া হবে না: রিজভী

সরকারকে শুণ্য মাঠে আর খেলতে দেয়া হবে না: রিজভী

জগন্নাথপুর নিউজ ডেস্ক::গত সংসদ নির্বাচনের মতো সরকার এবারও একতরফা নির্বাচনের দিকে এগোচ্ছে— এমন অভিযোগ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এবার আর সরকারকে একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না। শূন্য মাঠে আর তাদের খেলতে দেওয়া হবে না।
রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সরকার ভোটারদের অধিকার কেড়ে নিয়েছে— এমন অভিযোগ করে রিজভী বলেন, এই সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন হবে এমনটা এখন আর কেউই ভাবেন না।
ফের ৫ জানুয়ারির মতো নির্বাচন জনগণই প্রতিহত করবে— এমন মন্তব্য করে তিনি বলেন, ‘শূন্য মাঠে আর খেলতে দেওয়া হবে না। নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হবে, খালেদা জিয়ার নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে।’
বিএনপির এই নেতা বলেন, ঈদের দিনে বিএনপির সিনিয়র নেতাদের দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। আত্মীয়-স্বজনদের দেখা করতে দিলেও বাসা থেকে আনা খাবার নিতে দেওয়া হয়নি। স্বজনের সঙ্গে নিয়ে আহার করার জন্য খালেদা জিয়া সকাল থেকে না খেয়ে অপেক্ষা করছিলেন। কিন্তু সরকারকে খুশি করতে কারা কর্তৃপক্ষ খাবার নিতে দেয়নি।
ব্যক্তিগত জিঘাংসা চরিতার্থ করতেই যেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ওপর প্রধানমন্ত্রী রাষ্ট্রযন্ত্রকে যথেচ্ছ ব্যবহার করে যাচ্ছেন— এমন মন্তব্য করে রিজভী বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতেই প্রধানমন্ত্রী ও সরকারের মন্ত্রীরা খালেদা জিয়া ও তারেক রহমানকে জড়িয়ে বিভিন্ন বিষয়ে উদ্ভট কথা বলে যাচ্ছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com