বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ, সহযোগী দুই যুবক গ্রেফতার মেয়েকে বিএনপির মনোনয়ন, খুশি আ.লীগ নেত্রী! জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ

মিথ্যা বলায় ট্রাম্পের সাবেক নির্বাচনী কর্মকর্তার কারাদণ্ড

মিথ্যা বলায় ট্রাম্পের সাবেক নির্বাচনী কর্মকর্তার কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক::
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী প্রচারশিবিরের সাবেক উপদেষ্টা জর্জ পেপাডোপোলাসকে ১৪ দিনের কারাদণ্ড দেয়া হয়েছে।
দেশটির কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার(এফবিআই) কাছে মিথ্যা তথ্য দেয়ায় দায়ে তাকে এ সাজা দেয়া হয়েছে বলে দোহাভিত্তিক টেলিভিশন চ্যানেল আলজাজিরার খবরে বলা হয়েছে।
যুক্তরাষ্ট্রের গত প্রেসিডেন্ট নির্বাচনে মস্কোর সঙ্গে যোগসাজসে তার বিরুদ্ধে বিশেষ কৌঁসুলি রবার্ট মুলারের নেতৃত্বে তদন্ত চলছে।
জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটি তদন্তে মিথ্যা তথ্য দেয়ায় যুক্তরাষ্ট্রের জেলা জজ র্যান্ডলফ মোস শুক্রবার পেপাডোপলাসের ১৪ দিনের সাজা ঘোষণা করেন।
ট্রাম্পের নির্বাচনী প্রচারে রুশ আতাঁত নিয়ে দেশটির বিশেষ কৌঁসুলি রাবার্ট মুলারের চলমান তদন্তের মধ্যেই এই প্রথম কোনো নির্বাচন কর্মকর্তা সাজার মুখোমুখি হয়েছেন।
পেপাডোপোলাস বলেন, তিনি গভীরভাবে লজ্জিত। তিনি স্বীকার করেছেন, তিনি মিথ্যা বলায় এফবিআইয়ের কার্যক্রম বাধাগ্রস্ত হতে পারে।
ওয়াশিংটনে আদালতকে তিনি বলেন, ২০১৭ সালের জানুয়ারিতে আমি মারাত্মক এক ভুল করে বসেছি। যে জন্য আমাকে ব্যাপক খেসারত দিতে হয়েছে।
আমার বয়স কম ও উচ্চাকাঙ্ক্ষী ছিলাম বলেই এমনটা ঘটেছে বলে তিনি জানিয়েছেন।
বিচারক বলেন, পেপাডোপোলাসের অনুশোচনা আমি বিবেচনায় নিয়েছি। আর এজন্যই তাকে হালকা শাস্তি দেয়া হয়েছে। পাশাপাশি তাকে সাড়ে নয় হাজার ডলার জরিমানা গুণতে হবে ও সামাজিক কার্যক্রমে যুক্ত থাকতে হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com