বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

নিউজিল্যান্ডে মসজিদে হামলাকারী আদালতে

নিউজিল্যান্ডে মসজিদে হামলাকারী আদালতে

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুটি মসজিদে গুলিতে ৪৯ জনকে হত্যার ঘটনায় প্রধান সন্দেহভাজন ব্রেন্টন টারান্টকে আদালতে হাজির করা হয়েছে।
২৮ বছর বয়সী ব্রেন্টন টারান্টকে স্থানীয় সময় শনিবার সকালে ক্রাইস্টচার্চ ডিস্ট্রিক্ট কোর্টে হাজির করা হয়। খবর বিবিসির
অস্ট্রেলীয় বংশোদ্ভূত এই ব্রেন্টনের বিরুদ্ধে একটি হত্যাকাণ্ডের অভিযোগ আনা হয়েছে। তবে তার বিরুদ্ধে আরও অভিযোগ আনা হবে বলে ধারণা করা হচ্ছে।
আদালতে হাজির করার সময় ব্রেন্টন টারান্টের গায়ে সাদা রঙয়ের শার্ট এবং হাতে হাতকড়া ছিল।
শুক্রবার রক্তবন্যায় ভাসে শান্তির দেশ নিউজিল্যান্ড। দেশটির অন্যতম নগরী ক্রাইস্টচার্চের দুটি মসজিদে জুমার নামাজ আদায় করতে যাওয়া মুসল্লিদের ওপর এক শ্বেতাঙ্গ উগ্রপন্থির নির্বিচারে গুলিতে ৪৯ জন নিহত হয়। নিহতের মধ্যে নারীসহ তিন বাংলাদেশি রয়েছেন।
এটাই পশ্চিমা দুনিয়ায় মুসলিম জনগোষ্ঠীর ওপর সবচেয়ে ভয়াবহ ও বড় হামলা। সবচেয়ে বেশি হতাহতের ঘটনা ঘটেছে যে মসজিদটিতে, সেখানে নামাজ আদায়ে যাচ্ছিলেন নিউজিল্যান্ড সফরকারী বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের সদস্যরা। অল্পের জন্য রক্ষা পান তারা।
অস্ট্রেলীয় নাগরিক ব্রেন্টন টারেন্ট (২৮) একাই দুটি মসজিদে হামলা চালায় বলে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে। হামলায় আহত হয়েছেন ৪৮ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে চারজন বাংলাদেশি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com