বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

আফগানিস্তানে তালেবান হামলায় ৩ মার্কিন সেনাসহ নিহত ৪

আফগানিস্তানে তালেবান হামলায় ৩ মার্কিন সেনাসহ নিহত ৪

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
আফগানিস্তানের তালেবানদের হামলায় তিন মার্কিন সেনা ও এক মার্কিন ঠিকাদার নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন আরও তিন সেনা।
কাবুলের উত্তরাঞ্চলে বাগরাম ঘাঁটির কাছে সোমবার রাস্তার পাশে পেতে রাখা বোমায় মার্কিন সেনাদের গাড়িবহর আঘাত করলে ওই তিন সেনা মারা যান।
তালেবানরা হামলার দায়িত্ব স্বীকার করে বলেছেন, এটি ছিল আত্মঘাতী গাড়িহামলা। তাদের এক হামলাকারী বিস্ফোরকভর্তি গাড়ি নিয়ে হামলা চালায়।
বাগরাম ঘাঁটি হচ্ছে, আফগানিস্তানে মার্কিন সেনাদের প্রধান ঘাঁটি। এটি আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় পারওয়ান প্রদেশে অবস্থিত।
আমেরিকা ও তালেবানের মধ্যে যখন শান্তি আলোচনা চলছে, তখন এ হামলার ঘটনা ঘটল। চলতি বছরে আফগানিস্তানে এ পর্যন্ত সাত মার্কিন সেনা নিহত হয়েছেন। গত বছর মারা গিয়েছিল অন্তত ১৩ মার্কিন সেনা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com