মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী নিহত

রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে শীর্ষ সন্ত্রাসী নিহত

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: রাঙ্গামাটির বাঘাইড়িতে সনাবাহিনীর গাড়িতেসন্ত্রাসীদের গুলি বর্ষণের পর পাল্টা গুলিতে সুমন চাকমা নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। সে ইউপিডিএফ সদস্য। শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাঘাইহাট উজু বাজার এলাকায় এ ঘটনা ঘটে। রাঙ্গামাটির অতিরিক্ত পুলিশ সুপার ছুফিউল্লাহ সাংবাদিকদের জানান,সীমানাছড়া এলাকার উজোবাজারে দুই দল সশস্ত্র সন্ত্রাসীর মধ্যে বন্দুকযুদ্ধের খবর পেয়ে সেনাবাহিনীর একটি টহল দল সেখানে যায়।

এ সময় সন্ত্রাসীরা সেনাবাহিনীর গাড়ি লক্ষ্য করে গুলি বর্ষণ করে। তখন আত্মরক্ষার্থে সেনা সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে সুমন চাকমার লাশ পাওয়া যায়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। এদিকে শীর্ষ সন্ত্রাসী নিহতের ঘটনা সম্পর্কে আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, রাঙামাটি জেলার বাঘাইহাট সেনা জোন আজ শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে দোপাতা নামক এলাকায় সন্ত্রাসীদের গ্রেফতারের জন্য অভিযান চালায়।

ঘটনাস্থলে সন্ত্রাসীরা সেনাসদস্যদের উপস্থিতি টের পেয়ে তাদের লক্ষ্য করে গুলিবর্ষণ করে। সেনাবাহিনীর টহল দল তৎক্ষণাৎ পাল্টা গুলি বর্ষণ করে এবং উভয় পক্ষের মধ্যে আনুমানিক ৪/৫ মিনিট গোলাগুলি হয়। সেনাসদস্যদের চাপের মুখে অজ্ঞাত সন্ত্রাসী দল পিছু হটতে বাধ্য হয়। উক্ত গোলাগুলিতে ইউপিডিএফ (মূল) দল এর শীর্ষ সন্ত্রাসী সুমন চাকমা নিহত হয়। উল্লেখ্য, নিহত সুমন চাকমা নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান এডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার অন্যতম প্রধান আসামি। অভিযান চলাকালে একাধিক সন্ত্রাসী আহত হয়েছে বলে অনুমান করা যায়। বর্তমানে উক্ত স্থানের নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তাবাহিনীর নিয়ন্ত্রণাধীন রয়েছে। ভবিষ্যতেও এলাকার শান্তি শৃঙ্খলা এবং নিরাপত্তা নিশ্চিতকল্পে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com