রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:২৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

২০২১ সাল থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকছে না

২০২১ সাল থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত পরীক্ষা থাকছে না

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: আগামী ২০২১ সাল থেকে প্রাথমিক বিদ্যালয়ে প্রথম থেকে তৃতীয় শ্রেণিতে পরীক্ষা থাকছে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী সংশ্লিষ্ট শ্রেণীতে পরীক্ষা না নেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব মো. আকরাম-আল হোসেন গতকাল সচিবালয়ে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবসকে সামনে রেখে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান। বলেন, ২০২১ সালে নতুন পাঠ্যসূচিতে শিক্ষা কার্যক্রম শুরু হবে। তার আগে ২০২০ সালে পরীক্ষামূলকভাবে একশ স্কুলে এ ব্যবস্থা চালু হবে। সামেটিভ পরীক্ষা তৃতীয় শ্রেণি পর্যন্ত রাখব না, ফরমেটিভ পরীক্ষা রাখব। অর্থাৎ রাউন্ড দ্য ইয়ার তারা পরীক্ষা দেবে।
২০২১ সালে নতুন কারিকুলামের পুরো বাস্তবায়ন হবে জানিয়ে সচিব বলেন, গতাণুগতিক প্রথম ও দ্বিতীয় সাময়িক এবং বার্ষিক পরীক্ষা তৃতীয় শ্রেণি পর্যন্ত থাকবে না। সারা বছরেই ক্লাসে মূল্যায়ন করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com