বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল  পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়  

জকিগঞ্জে কয়েলের আগুনে শিশুসহ দগ্ধ ৩

জকিগঞ্জে কয়েলের আগুনে শিশুসহ দগ্ধ ৩

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক ::

সিলেটের জকিগঞ্জ উপজেলায় কয়েল থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে শিশুসহ ৩ নারী মারাত্মক দগ্ধ হয়েছেন।

শনিবার রাতে উপজেলার আটগ্রামে সরকারি গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন গুচ্ছগ্রামের মৃত মখদ্দছ আলীর স্ত্রী রুশনা বেগম (৪৫), মেয়ে ফাতিহা বেগম (২২) ও নাতনি বুশরা বেগম (৩)। স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাত ৩টার দিকে আটগ্রামের সরকারি গুচ্ছগ্রামের একটি ঘরে কয়েলের আগুন থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে। আগুনে ৩ বছর বয়সী একটি শিশু, তার মা ও নানী দগ্ধ হন। আগুনে পুড়ে অন্তত ৩০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রশাসক ডা. আবদুল্লাহ আল মেহেদী জানান, দগ্ধ অবস্থায় জকিগঞ্জ থানা পুলিশ শিশুসহ ৩ জনকে উদ্ধার করে জকিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাদের স্থানীয়দের আর্থিক সহযোগিতায় সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

জানা গেছে, বর্তমানে তারা ওসমানীর ৫মতলার ২৩ নং ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। অগ্নিদগ্ধ ৩ জনের মধ্যে শিশুকন্যা বুশরা (৩) ও তার মা ফাতিহার অবস্থা খুবই আশঙ্কাজনক। তাদের শরীরের বেশির ভাগ অংশ আগুনে পুড়ে গেছে।

সিলেট ওসমানী হাসপাতালের চিকিৎসকরা তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের কথা বলেছেন। কিন্তু আর্থিকভাবে অসচ্ছল থাকার কারণে তারা ঢাকায় গিয়ে উন্নত চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না।

আহতরা সরকারি সহযোগিতাসহ সমাজের বিত্তবানদের কাছে সাহায্য কামনা করেছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com