মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ০২:০৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল  পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম

জগন্নাথপুরে ‘বহিরাগত” সনাক্তকারীদের মধ্যে ১৪ জনের অস্তিত্ব মিলেনি

জগন্নাথপুরে ‘বহিরাগত” সনাক্তকারীদের মধ্যে ১৪ জনের অস্তিত্ব মিলেনি

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ভুয়া নাগরিক সেজে সরকারি প্রাথমিক সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০১৮ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ বহিরাগত ২৫ জন কে সনাক্ত করেছে স্হানীয় প্রার্থীরা। এরমধ্যে প্রশাসনের তদন্তে ১৪ জনের অস্তিত্ব পাওয়া যয়নি। অপর ১১ জনের কারো পূর্বপুরুষের বাড়ি ছিল এ উপজেলায় আবার কারো জমি নেই, জাতীয় সনদপত্র রয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম গতকাল বুধবার বলেন,আটজন কর্মকর্তা কে দায়িত্ব দিয়ে অভিযুক্ত ২৫ জনের বিষয়ে তদন্ত করে ১৪ জনের স্হায়ী ঠিকানার বিষয়ে কোন অসিত্ব পাওয়া যায় নি। অপর ১১ জনের পূর্ব পুরুষ এই উপজেলার বাসিন্দা বলে প্রমাণ পাওয়া যায়। তাদের মধ্যে কারো নিজস্ব জমি নেই আবার কারো জাতীয় সনদপত্র রয়েছে। কেউ বা দীর্ঘদিন ধরে এ উপজেলায় বসবাস করছেন এমন চিত্র রয়েছে।
এদের বিষয় উল্লেখ করে গতকাল জেলা প্রশাসকের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে। সেখানে তাদের বিষয়ে সিদ্ধান্ত হবে। জগন্নাথপুরের স্থানীয় নাগরিক চাকুরী প্রত্যাশি এম, শামিম আহমদ বলেন, বহিরাগতের কারণে আমরা স্থানীয়রা বঞ্চিত হচ্ছি। আমাদের ন্যায়্য অধিকার আদায়ে আমরা তাদেরকে বাতিল করতে লিখিত আবেদনসহ নানা আন্দোলন কর্মসূচি পালন করছি।
সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও তথ্য প্রযুক্তি হারুন অর রশীদ বলেন, জগন্নাথপুর উপজেলা থেকে বহিরাগত ২৫ জনের তালিকার অভিযোগ পেয়েছি. তদন্তের জন্য পাঠানো হয়। তদন্ত প্রতিবেদনের আলোকে পদক্ষেপ নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com