সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত জেলা বিএনপির সদস্য ফারুক আহমেদের সঙ্গে চেয়ারম্যান প্রার্থী শিপনের সৌজন্য সাক্ষাৎ জানাজা নামাজে হাজার হাজার মানুষের ঢল,চিরনিদ্রায় শায়িত বিশিষ্ট আলেমেদ্বীন হাফেজ মাওলানা ইমদাদুল্লাহ ইসলামী আন্দোলনের শান্তিগঞ্জ উপজেলা কমিটি গঠন, সভাপতি ইলিয়াস সম্পাদক মামুন আব্দুর রহমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত সোহেল আহমদ উজানীগাঁও গ্রামে মতবিনিময় সভা করলেন ইউপি চেয়ারম্যান প্রার্থী শিপন গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলেন; এমপি কয়ছর আহমদ কাল মাদরাসা মাঠে  জানাযা  জগন্নাথপুরের বিশিষ্ট আলেমেদ্বীন  মাওলানা ইমদাদুল্লাহ’র ইন্তেকাল বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সংসদীয় স্থানীয় কমিটি সদস্য হলেন এমপি কয়ছর আহমদ সড়ক দুর্ঘটনায় আহত টমটম চালকের মৃত্যু 

জগন্নাথপুরে বেড়িবাধ কাটা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

জগন্নাথপুরে বেড়িবাধ কাটা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ

GE DIGITAL CAMERA

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওরের ফসল রক্ষা বেড়িবাধ কাটা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানাযায়, জগন্নাথপুর উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের পাশে বড় ডহর নদীর মুখে হাওরের ফসল রক্ষা বেড়িবাধ রয়েছে। এ বাধের কারণে স্থানীয় পিপরাইল, বইছাখালী ও কাপনার হাওর সহ ছোট ৩টি হাওরের ফসল রক্ষা হয়ে থাকে। তবে বাধ কেটে দেয়ায় হাওর থেকে পানি নদীতে নেমে যাচ্ছে দেখে গন্ধর্বপুর গ্রামবাসীর উদ্যোগে স্বেচ্ছাশ্রমে ২৭ অক্টোবর বাধের ভাঙনে মাটি ভরাট করা হয়।
এ নিয়ে গত ২৮ অক্টোবর গন্ধর্বপুর গ্রামের নুর রহমানের ছেলে জাহাঙ্গীর মিয়া ও মৃত ইয়ান উল্লার ছেলে কালা মিয়ার লোকজন হাওরে মাছ ধরার জন্য বাধটি কেটে দিয়েছেন বলে গ্রামবাসীর পক্ষে একটি অভিযোগ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করা হয়।
এদিকে-একই ঘটনায় গত ৩ নভেম্বর গন্ধর্বপুর গ্রামের ইয়ান উল্লার ছেলে কালা মিয়া ও নুরুল রহমানের ছেলে জাহাঙ্গীর মিয়া একই গ্রামের সুজাত মিয়া গংদের বিরুদ্ধে আরেকটি অভিযোগ জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে প্রদান করেন।
৫ নভেম্বর মঙ্গলবার সরজমিনে দেখা যায়, বড় ডহরের সাবেক পুরনো বেড়িবাধের ভাঙনে বাধ রয়েছে। তবে দুইপক্ষের লোকজন পরস্পর বিরোধী মন্তব্য করেন। গ্রামবাসী পক্ষের লোকজন অভিযোগ করে বলেন, প্রথমে তারা বাধ কেটে দিলেও পরে আবার মাটি ভরাট করেছেন। এ সময় জাহাঙ্গীর মিয়া পক্ষের লোকজন বলেন, আমরা কখনো বাধ কেটে দেয়নি। বরং বাধের ভাঙনে গ্রামবাসীর সাথে আমরাও মাটি ভরাট করেছি। তারা অযথা আমাদের হয়রানী করার চেষ্টা করছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com