সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে ‘ইসলামী আন্দোলন কি ও কেন’ গ্রন্থের মোড়ক উন্মোচন লগি–বইঠা, রামদা নিয়ে গোপালগঞ্জে নিষিদ্ধ আওয়ামী লীগের মহড়া, ভাঙচুর সিলেটে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে সহকারী শিক্ষক সমিতির সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  শান্তিগঞ্জে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন সম্পন্ন: সভাপতি সঞ্জয়, সম্পাদক আনোয়ার  পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন শান্তিগঞ্জে মাদকের বিরুদ্ধে ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী সম্পন্ন শান্তিগঞ্জে সুন্দর আলী ফাউন্ডেশনের উদ্যোগে ৫ম হিফজুল কুরআন প্রতিযোগিতা সম্পন্ন শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জিতু মিয়ার অবসরজনিত  বিদায় সংবর্ধনা শান্তিগঞ্জে স্কুলের আঙিনায় রোপণ করা ১২টি চারা নষ্ট, থানায় প্রধান শিক্ষকের অভিযোগ

শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জিতু মিয়ার অবসরজনিত  বিদায় সংবর্ধনা

শান্তিগঞ্জে সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী জিতু মিয়ার অবসরজনিত  বিদায় সংবর্ধনা

শান্তিগঞ্জ প্রতিনিধি::
সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের অফিস সহকারী কাম হিসাবরক্ষক মুহাম্মদ জিতু মিয়ার অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের অধ্যক্ষ আমিনুল ইসলামের সভাপতিত্বে এবং প্রভাষক সুলতান মাহমুদ ও সুমনা আক্তার পপির যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ও সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি নুরে আলম সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন দিরাই উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, পাথারিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মোস্তফা মিয়া, শিক্ষানুরাগী মোহাম্মদ ফয়জুর রহমান, সুনামগঞ্জ জেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি ও জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ, গণিনগর ষোলগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তদবীর আলম, সুরমা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক তাহাজ্জুদ আলী এবং নোয়াখালী সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশেন্দু কুমার দে।
এ ছাড়া বক্তব্য দেন জীবদাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক দিলোয়ার হোসেন, আসামুড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সুরুজ আলী, প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত সহকারী শিক্ষক নজরুল ইসলাম, প্রভাষক মুস্তাক মিয়া, সেলিম আহমদ ও সিদ্দিকুর রহমান, সহকারী শিক্ষক অমিয় চন্দ্র কর, মুফাজ্জুল হোসেন, আবু শাহীন, আবু সাইদ, নিকেশ দাশ, বশির উদ্দিন ফাউন্ডেশনের পরিচালক জিয়া উদ্দিন, দিরাই মধুপুর মানবসেবা পরিষদের পরিচালক নেজাবুল ইসলাম, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল হক, পাথারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকির হোসেন, পাথারিয়া বাজারের শাহজালাল অটোরাইস মিলের পরিচালক লুৎফুর রহমান এবং সাবেক শিক্ষার্থী জিয়াউর রহমান, নুর আহমদ মিলন, আজমল হোসেন ও রোকন আহমদ। এ সময় বক্তব্য দেন প্রতিষ্ঠানের কম্পিউটার ল্যাব সহকারী তৈয়িবা আক্তার সুমাও।
অনুষ্ঠানে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী জবা আক্তার, নবম শ্রেণির ফাবিয়া আক্তার, অষ্টম শ্রেণির মোবাশ্বিরা জান্নাত এবং সপ্তম শ্রেণির পর্শি রানী পাল বিদায়ী ব্যক্তিকে নিয়ে স্মৃতিচারণ করেন এবং নিজেদের অনুভূতি প্রকাশ করেন।
বক্তারা বলেন, একজন কর্মীর কর্মজীবনের অবসান হলেও তাঁর দীর্ঘদিনের কর্মনিষ্ঠা, দায়িত্ববোধ এবং সহকর্মীদের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক প্রতিষ্ঠানের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে। মুহাম্মদ জিতু মিয়া দীর্ঘ কর্মজীবনে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর অবদান ও কর্মময় স্মৃতি প্রতিষ্ঠানসংশ্লিষ্ট সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে। বক্তারা তাঁর অবসর-পরবর্তী জীবনের সুস্বাস্থ্য, সুখ ও শান্তি কামনা করেন।
বিদায়ী বক্তব্যে মুহাম্মদ জিতু মিয়া আবেগাপ্লুত কণ্ঠে তাঁর দীর্ঘ কর্মজীবনের স্মৃতিচারণ করেন। তিনি বলেন, দীর্ঘদিন এই প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত থেকে শিক্ষক, সহকর্মী ও শিক্ষার্থীদের সঙ্গে যে আন্তরিক সম্পর্ক গড়ে উঠেছে, তা তাঁর জীবনের অন্যতম বড় অর্জন। দায়িত্ব পালনকালে সবার কাছ থেকে পাওয়া সহযোগিতা, ভালোবাসা ও সম্মান তিনি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন। কর্মজীবনের বিদায়ক্ষণে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। একই সঙ্গে দায়িত্ব পালনকালে তাঁর কোনো ভুলত্রুটি হয়ে থাকলে সবাইকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানান।
অনুষ্ঠানের এক আবেগঘন মুহূর্তে প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা মুহাম্মদ জিতু মিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে সম্মাননা ক্রেস্টসহ বিভিন্ন উপহার প্রদান করে তাঁকে আনুষ্ঠানিকভাবে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। এ সময় সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পরিশেষে বিদায়ী ব্যক্তির সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অবসর-পরবর্তী সুন্দর জীবন কামনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com