বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১১:৩৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

ঈদে মীলাদুন্নবী (স.) উপলক্ষ্যে জগন্নাথপুরে দুইদিন ব্যাপি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

ঈদে মীলাদুন্নবী (স.) উপলক্ষ্যে জগন্নাথপুরে দুইদিন ব্যাপি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :: পবিত্র ঈদে মীলাদুন্নবী (স.) উপলক্ষে জগন্নাথপুর উপজেলা ঈদে মীলাদুন্নবী (স.) পরিষদের উদ্যোগে দুই দিনব্যাপি ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

গত বুধ ও বৃহস্পতিবার বেলা দুইটা থেকে রাত ১২ টা পর্যন্ত মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বয়ান দেন হয়রতুল আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী, ইকড়ছই সিনিয়র হাফিজিয়া মাদ্রাসার অধ্যক্ষ হয়রত মাওলানা ছমির উদ্দিন, হয়রত মাওলানা অধ্যক্ষ হাফিজ আবু হানিফ আনোয়ারী চাঁদপুরী, হয়রত মাওলানা মুশাহীদ আহমদ কামালী জকিগঞ্জী, হয়রত আল্লামা উপাধ্যক্ষ ছালিক আহমদ সৎপরী, হয়রত মাওলানা মুফতি নাজিম উদ্দিন, হয়রত মাওলানা আব্দুল আহাদ জিহাদী ফেঞ্চুগঞ্জী, হয়রত মাওলানা কবি তাজুল ইসলাম তাজুদ সুনামগঞ্জী, হয়রত মাওলানা মুফতি এম,এ মজিদ পিরিজপুরী, মাওলানা মুফতি গিয়াস উদ্দিন, মাওলানা আবু আনছারী, মুফতি বদর উদ্দিন আল আমিন ও মাওলানা মুহি উদ্দিন মিছবাহ। ওয়াজ মাহফিলের সভাপতিত্বে করেন পৌর মেয়র আব্দুল মনাফ, মীলাদুন্নবী (স.) পরিষদের সহসভাপতি আব্দুল করিম ফারুকী, অধ্যক্ষ মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মাওলানা তাজুল ইসলাম আলফাজ, মাওলানা আজমল হোসাইন জামী ও আব্দুস শহীদ।
সার্বিক সহযোগিতায় ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক নজীর আলী, যুগ্ম সম্পাদক কবির আহমদ, আব্দুল মনাফ, প্রচার সম্পাদক রুমানুল হক রুমেন, সহ প্রচার সম্পাদক জুনেদ আহমদ, রুহেল মিয়া, অর্থ সম্পাদক ছুফি মিয়া, সহ অর্থ সম্পাদক বেলাল আহমদ, পরিষদের সদস্য সায়মন হোসেন রুমেনসহ পরিষদের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com