রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে অপপ্রচার রোধে গনসচেতনতা বৃদ্ধি তে আলোচনা সভা  চার দিনের সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী শান্তিগঞ্জে সিএনজিতে ৪৮ বোতল বিদেশি মদসহ আটক ১ ইতিহাসবিদ ড. মুমিনুল হক অ্যাওয়ার্ড পেলেন শান্তিগঞ্জের তৈয়বুর রহমান সাংবাদিক আলিফ হত্যার প্রতিবাদে শান্তিগঞ্জে মানববন্ধন জগন্নাথপুরে বিয়ের দাওয়াত নিয়ে বিরোধে ব্যবসায়ী হত্যা: কুলাউড়া থেকে প্রধান আসামি গ্রেফতার জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন 

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন 

নিজস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা ও পৌরসভা শাখার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। সোমবার সন্ধ্যায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী অনুমোদনকৃত কপি উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দের হাতে তুলে দেন। গত ৭ জুন কমিটি দুটো অনুমোদন করা হয়। অনুমোদিত কমিটিতে উপজেলা শাখায়  প্রকৌশলী সতীশ গোস্বামী আহ্বায়ক ও সাংবাদিক অমিত কান্তি দেব কে সদস্য সচিব করা হয়। কমিটিতে যুগ্ম আহ্বায়ক করা হয়েছে জয়দ্বীপ সূত্রধর বীরেন্দ্র ও শশী কান্ত গোপ কে। ১৭ সদস্য বিশিষ্ট কমিটির অপর সদস্যরা হলেন,সদস্য সুধাংশু শেখর রায় বাচ্ছু, হীরা মোহন দেব, সুজিত কুমার রায়,কৃষ্ণ চন্দ্র চন্দ,বকুল গোপ,শংকর জ্যোতি দে,শেখর আচার্য, সজল দেব,অনিল চন্দ্র দাস,মন্তোষ দেব,অর্জুন চন্দ, সুদীন রায়,অনুকুল সরকার। অপরদিকে পৌর শাখার আহ্বায়ক করা হয়েছে মুকুল ভট্টাচার্য্যকে  সদস্য সচিব করা হয় জীবন গোপকে। যুগ্ম  আহ্বায়ক করা হয় প্রজেশ গোপ ও রেনু শর্মা। পৌর শাখার সদস্য হিসেবে রয়েছে কল্যাণ কান্তি রায় সানী,অনন্ত পাল,করুনা রায়,অরুন দাস,পরিমল দেবনাথ,অরূপ সরকার,প্রদীপ দে,দেবাশীষ তালুকদার,গনেশ রায়,মিনাজ কুমার বণিক, বাবুল দাস,মোহন সেন,মৃদুল দেব। পৌর শাখায়ও ১৭ সদস্য বিশিষ্ট  কমিটি অনুমোদন করা হয়।

হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি দীপক চন্দ্র ঘোষ ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ চক্রবর্তী স্বাক্ষরিত অনুমোদিত কমিটিকে আগামী  তিন মাসের মধ্যে   সন্মেলনের করে পূনাঙ্গ কমিটি গঠন করতে  বলা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com