সোমবার, ২৭ Jul ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন দিল্লিতে বিক্ষোভ: কেন্দ্রীয় শিক্ষা সচিবকে সরিয়ে দিল মোদি সরকার রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকার

শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে

শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে

জগন্নাথপুর নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের এপিএস হাসনাত হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১০ জুন) দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলার আসামি হিসেবে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালতের বিচারক নুরুল হক তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পিপি মো. কামাল হোসেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৪ আগস্ট সুনামগঞ্জ পৌর শহরে ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহুর আহমদের ভাই, দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন। মামলায় সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানসহ ৯৯ জনকে আসামি করা হয়েছে। এ মামলার অন্যতম আসামি হিসেবে হাসনাত হোসাইনের নামও রয়েছে। এছাড়া মামলায় আরও ২৫০ থেকে ৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
উল্লেখ্য, এম এ মান্নান পরিকল্পনামন্ত্রী থাকাকালে হাসনাত হোসাইন তার ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। দুজনের বাড়িই সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে।

 

সূএ: সিলেটভিউ২৪ডটকম

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com