বুধবার, ২৯ Jul ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন

জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন

নিজেস্বপ্রতিবেদক: সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরশহরের রানীগঞ্জ সড়কে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আরএফএল ডোর ডিসপ্লে এক্সক্লুসিভ শোরুম মেসার্স শাহজালাল স্যানিটারির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে শোরুমে এ উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

শাহজালাল স্যানিটারির স্বত্ত্বাধিকারী আলহাজ্ব জামাল উদ্দিন তালুকদারের সভাপতিত্বে এবং আরএফএল-এর ডিজিএম মিজানুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আরএফএল-এর ম্যানেজিং ডিরেক্টর (এমডি) আর এন পল। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আরএফএল-এর চিফ অপারেটিং অফিসার (সিওও) হাসান হাবিব।

প্রধান অতিথির বক্তব্যে আর এন পল বলেন, আজ থেকে ৪৬ বছর আগে টিউবওয়েল দিয়ে আরএফএল-এর যাত্রা শুরু হয়েছিল। এরপর পাইপ ফিটিংসসহ বিভিন্ন গৃহস্থালি সামগ্রী নিয়ে আমরা মানুষের দোরগোড়ায় পৌঁছেছি। পণ্যের গুণগত মানের কারণেই আজ পুরো বাংলাদেশে আরএফএল-এর এরকম ৪০০টি শোরুম বিস্তৃত হয়েছে। গ্রাহকদের কাছে উন্নত মানের পণ্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
তিনি আরও বলেন, একজন মানুষ তার সারাজীবনের উপার্জিত অর্থ ব্যয় করে একটি মানসম্মত ভবন বা বাড়ি নির্মাণ করেন। আমরা চাই ক্রেতাদের সেই স্বপ্নের বাড়ির জন্য যেন সাশ্রয়ী মূল্যে সেরা পণ্যটি দিতে পারি। ব্যবসার পাশাপাশি সততা ও মানবতার সেবায় কাজ করায় তিনি স্থানীয় পরিবেশক জামাল উদ্দিন তালুকদারের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফসর উদ্দিন ভূঁইয়া।

বক্তব্য দেন জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী জামাল উদ্দিন বেলাল ও সাংবাদিক শাহজাহান মিয়া।

স্যানিটারি ও নির্মাণ শ্রমিকদের পক্ষ থেকে বক্তব্য দেন রবিউল হোসেন, রিপন আহমেদ ও তানভীর মিয়া।

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন ইকড়ছই মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন।

আলোচনা সভা শেষে অতিথিবৃন্দ ফিতা ও কেক কেটে আনুষ্ঠানিকভাবে শোরুমের উদ্বোধন করেন।

সবশেষে উপস্থিত সবার কল্যাণ ও ব্যবসার সমৃদ্ধি কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা ছমির উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com