বুধবার, ২৯ Jul ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল দ্রুত ঘোষণা করা হবে: ইসি মাছউদ পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন

সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন 

সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন 

নিজস্বপ্রতিবেদক: জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার  ও প্রকাশনা সম্পাদক এবং দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর  উপজেলা প্রতিনিধি আমিনুর রহমান জিলুকে অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছেন জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দ।  মঙ্গলবার বিকেলে  জগন্নাথপুর পৌরপয়েন্টে জগন্নাথপুর প্রেসক্লাব আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভা থেকে এ দাবি জানানো হয়। জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক যুগান্তর প্রতিনিধি, সিনিয়র সাংবাদিক মোঃ  সানোয়ার হাসান সুনু এর সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক প্রথম আলো প্রতিনিধি  অমিত দেবের পরিচালনায় এতে বক্তব্য দেন জগন্নাথপুর প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল,জগন্নাথপুর প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক নয়াদিগন্ত প্রতিনিধি  হুমায়ুন কবির, দপ্তর সম্পাদক শ্যামল সিলেট প্রতিনিধি  গোলাম সারোয়ার, কার্যনির্বাহী সদস্য কালের কন্ঠ প্রতিনিধি আলী আহমদ, আজকের পত্রিকা প্রতিনিধি  জুয়েল আহমদ, সদস্য  শাহ এস এম ফরিদ, হুমায়ুন কবির ফরিদী, আজকালের খবর পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি আলী হোসেন খান,জগন্নাথপুর গ্রামের প্রবীণ মুরব্বি সাবেক মেম্বার আব্দুল করিম গেদন, শেখ আবু মিয়া, ব্যবসায়ী শেখ আলী আহমদ, সমাজকর্মী  রাজু আহমদ,বিএনপি নেতা আব্দুল মান্নান,তঞ্জব আলী,আব্দুল হেকিম,আবুল খায়ের,শ্রমিক দল নেতা শফিকুল ইসলাম খেজর, মাদক বিরোধী আন্দোলনের নেতা লিমান ভূঁইয়া,  মাহবুব,রনি মায়হান,নানু মিয়া প্রমুখ। সভায় বক্তারা বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সঙ্গে সম্পৃক্ত জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক প্রতিবাদী সাংবাদিক  আমিনুর রহমান জিলুর নিঃশর্ত মুক্তি দাবি করে বলেন, কোন  ধরনের তদন্ত ছাড়াই সাংবাদিক আমিনুর রহমান জিলুকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ করেছে। সাংবাদিকতার মতো মহান পেশার মর্যাদা অক্ষুন্ন রাখতে তাকে দ্রুত মুক্তির দাবি জানানো হয়।উল্লেখ্য গত ২ জুন উপজেলা সদরের থানরোডস্হ তাঁর পত্রিকা কার্যালয় থেকে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা ডিবি পুলিশ  তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তাঁর বিরুদ্ধে জগন্নাথপুর গ্রামের জহিরুল ইসলাম লাল মিয়া বাদী হয়ে সিলেট সাইবার ট্রাইব্যালে একটি মামলা দায়ের করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com