বৃহস্পতিবার, ৩০ Jul ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থান দিবস পালন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সুবিপ্রবিতে নতুন প্রো-ভাইস চ্যান্সেলর, দায়িত্বে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর সরকার শান্তিগঞ্জে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার প্রতিরোধে উপজেলা প্রশাসনের আলোচনা সভা ২৫ দিনে প্রবাসী আয় এলো ২৮ হাজার কোটি টাকা সার্ক পুনরুজ্জীবিত করতে একমত বাংলাদেশ-মালদ্বীপ সেনা কর্মকর্তাদের পদোন্নতি হোক মেধা ও যোগ্যতায়: প্রধানমন্ত্রী দিরাইয়ে প্রথমবারের মতো ধামাইল কর্মশালা অনুষ্ঠিত জগন্নাথপুরে ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটিতে স্থান পেলেন ক্রীড়ানুরাগী শামীম আহমেদ সেপ্টেম্বরের সংসদ অধিবেশনে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন: আইনমন্ত্রী

সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা

নিজস্বপ্রতিবেদক: আদালত থেকে জামিন পেয়ে অবশেষে কারাগার থেকে মুক্তি লাভ করেছেন সুনামগঞ্জের জগন্নাথপুর প্রেসক্লাবের প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং জুলাই যোদ্ধা সাংবাদিক আমিনুর রহমান জিলু।

শুক্রবার (১২ জুন) সকালে তিনি সুনামগঞ্জ জেলা কারাগার থেকে মুক্তি লাভ করেন। জামিনে মুক্তির পর বিকেলে তিনি জগন্নাথপুরে এসে পৌঁছালে স্থানীয় থানা রোড এলাকায় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সেখানে জগন্নাথপুর প্রেসক্লাবের নেতৃবৃন্দ তাকে ফুল দিয়ে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেন। এ সময় স্থানীয় সংবাদকর্মী এবং সাধারণ মানুষ তাকে শুভেচ্ছা ও ভালোবাসা জানান।

সাংবাদিক আমিনুর রহমান জিলুকে বরণ করে নেওয়ার সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি তাজ উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক মোঃ সানোয়ার হাসান সুনু, কোষাধ্যক্ষ জামাল উদ্দিন বেলাল, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক আমিনুল হক সিপন, সাংবাদিক আলী হোসেন খান প্রমুখ।

এর আগে, গত ২ জুন উপজেলা সদরের থানা রোড এলাকায় অবস্থিত নিজস্ব পত্রিকা কার্যালয় থেকে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থা (ডিবি) পুলিশ তাকে গ্রেপ্তার করেছিল। জগন্নাথপুর গ্রামের জহিরুল ইসলাম লাল মিয়া বাদী হয়ে সিলেট সাইবার ট্রাইব্যুনালে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছিল।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com