শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি! শান্তিগঞ্জের নবাগত ইউএনও হিল্লোল চাকমা জগন্নাথপুরে সরকারি স্কুলে সড়ক নির্মান কাজে ব্যাপক কারচুপি, এলাকাবাসীর তোপের মুখে কাজ বন্ধ জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী লোডশেডিংয়ে ত্রাহি অবস্থা যুক্তরাজ্য প্রবাসী ফটিক মিয়ার কৃতিত্ব, পেলেন মর্যাদা পূর্ন সার্ভিস এওয়ার্ড জগন্নাথপুরে এসএসসি ও সমমানের ফলে বিপর্যয় শৃঙ্খলা ভঙ্গের কারনে জগন্নাথপুর পৌর যুবদলের সদস্য সচিব শামীম দল থেকে বহিস্কার

জাকাত দিলে কোনো মুসলিম দেশে দরিদ্র থাকত না: এরদোগান

জাকাত দিলে কোনো মুসলিম দেশে দরিদ্র থাকত না: এরদোগান

 

আন্তর্জাতিক নিউজ ডেস্ক ::

জাকাত দিলে কোনো মুসলিম দেশে দরিদ্র থাকত না বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান।

তিনি বলেন, দরিদ্রতমদের চেয়ে ধনী দেশগুলো ২০০ গুণ বেশি সমৃদ্ধ; কিন্তু মুসলিমরা যদি ধর্মীয় রীতি অনুসারে গরিবদের তাদের জাকাত দিত, তাহলে কোনো মুসলিম দেশ দরিদ্রতায় ভুগত না।

রোববার ইস্তান্বুলে অনুষ্ঠিত ওআইসির উচ্চ পর্যায়ের পাবলিক ও ব্যক্তিগত বিনিয়োগ সংক্রান্ত এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

লাখ লাখ দারিদ্র পীড়িত মুসলমানদের সাহায্যের জন্য মুসলিম দেশগুলোর প্রতি আহ্বান জানিয়ে এরদোগান বলেন, ওআইসিভুক্ত দেশগুলোতে ২১ শতাংশ জনসংখ্যা রয়েছে; এর অর্থ ৩৫০ মিলিয়ন ভাইবোন রয়েছেন যারা তাদের জীবন দারিদ্রসীমার ধরে রাখার চেষ্টা করছেন।

এ সময় তিনি জানান, বিশ্বে সবচেয়ে বেশি পর্যটক ভ্রমণের দিক থেকে তুরস্কের অবস্থান ৬ নম্বরে রয়েছে। চার কোটি ৬০ লাখ পর্যটক ভ্রমণ করেছেন; ২০১৯ সালে মধ্যে ৫ কোটিতে নিয়ে যাওয়ার লক্ষ্য রয়েছে।

ওআইসি সদস্যভুক্ত দেশগুলোকে গত মাসে আলবেনিয়ায় শক্তিশালী ভূমিকম্পে ক্ষতিগ্রস্থতের সাহায্যের অনুরোধ জানিয়ে এরদোগান বলেন, আমি আপনাকে অনুরোধ করছি সবকিছু একত্রিত করে আলবেনিয়ার ভাইদের সাহায্য করুন।

গত ২৬ নভেম্বর আলবেনিয়ায় ৬ দশমিক চার মাত্রার ভূমিকম্প হয়। এতে ৫১ জন মারা যান এবং ৯ শতাধিক মানুষ আহত হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com