শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল  পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি

বিশ্ববিদ্যালয় অনুমোদন হওয়ায় সুনামগঞ্জে এম. এ মান্নানকে রাজকীয় সংবর্ধনা

বিশ্ববিদ্যালয় অনুমোদন হওয়ায় সুনামগঞ্জে এম. এ মান্নানকে রাজকীয় সংবর্ধনা

স্টাফ রিপোর্টার ::
পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব  এম.এ মান্নান এম.পি বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সুনামগঞ্জের উন্নয়নে খুবই আন্তরিক। নেত্রীর আন্তরিকতার ফলেই সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অনুমোদন হয়েছে। তিনি বলেন, সারাদেশের ন্যায় সুনামগঞ্জ জেলায় উন্নয়নের জোয়ার বইছে। মন্ত্রী বলেন, চলতি বছরে বিশ্ববিদ্যালয়ের কাজ শুরু হবে। রোববার সুনামগঞ্জে জেলা প্রশাসন আয়োজিত মন্ত্রীকে দেওয়া এক রাজকীয় সংবর্ধনায় তিনি উপরোক্ত কথা বলেন। সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ এর সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা হায়দার চৌধুরী লিটন ও এমদাদুর রেজা চৌধুরীর যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সুনামগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক,সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,সুনামগঞ্জ ২আসনের সংসদ সদস্য জয়া সেন গুপ্ত সুনামগঞ্জ ৪ আসেনর সাংসদ পীর মিসবাহ, সংরক্ষিত নারী সংসদ সদস্য শামীমা শাহরিয়ার,সাবেক নারী সাংসদ শাহানা রব্বানী,উপজেলা আওয়ামী লীগ সভাপতি সাবেক সাংসদ মতিউর রহমান,সাবেক সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, জেলা আওয়ামী লীগ
সাধারণ সম্পাদক ব্যারিষ্টার এম এনামুল কবির ইমন, দোয়ারাবাজার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিস আলী বীরপ্রতীক,সদর উপজেলা চেয়ারম্যান খায়রুল হুদা চপল,সুনামগঞ্জ সদর পৌরসভার মেয়র নাদের বখত প্রমুখ । পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান আরো বলেন, সুনামগঞ্জ বঙ্গবন্ধু মেডিকেল কলেজ, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হয়েছে। এখন
ছাতক থেকে রেল লাইন এ সরকারের আমলেই হবে।পরে ময়মনসিংহ নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। হাওরে যোগাযোগ নিশ্চিত করতে
ফ্লাইওভার নির্মাণ করার পরিকল্পনা চলছে। আরো ৫০০ কোটি টাকার টিউবওয়েল প্রকল্প হাওর এলাকার মানুষের জন্য গ্রহণ করা হবে।
উল্লেখ্য, সকাল থেকে জেলার বিভিন্ন উপজেলা থেকে মিছিল সহকারে হাজার হাজার  মানুষ শহরে আনন্দ র্যালীতে অংশ নেয়। সুনামগঞ্জের সুনাম এম এ মান্নান এমন ধ্বনিতে প্রকম্পিত করে জেলা শহর।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com