বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর জগন্নাথপুরে ষাঁড়ের লড়াই ও ইসলাম বিরুধী কার্যকলাপ বন্ধের দাবীতে  গনসমাবেশ ও বিক্ষোভ মিছিল  পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়  

জগন্নাথপুরে উচ্ছেদ অভিযান, কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত

জগন্নাথপুরে উচ্ছেদ অভিযান, কোটি টাকার সরকারি জায়গা দখলমুক্ত

স্টাফ রিপোর্টার ::  সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর বাজারের পার্শ¦ দিয়ে বয়ে যাওয়া মাগুরা নদীর তীর থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার বিকেলে জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মো: ইয়াসির আরাফাতের নেতৃত্বে এক দল থানা পুলিশের উপস্থিতে অভিযান চালিয়ে নদীর পাড় থেকে অবৈধ স্থাপনা ভেঙ্গে ফেলা হয়েছে।
স্থানীয় এলাকাবাসি ও উপজেলা ভূমি কার্যালয় সুত্র জানায়, দীর্ঘদিন ধরে সৈয়দপুর বাজারের মাগুরা নদীতে সরকারি জায়গা দখল করে প্রভাবশালীরা স্থাপনা তৈরী করে ব্যবসা পরিচালনা করে আসছিল। সরকারি এসব ভূমি ছাড়তে প্রশাসন একাধিকবার দখলদারদের নোটিশ প্রদান করলেও তারা কর্ণপাত করেনি। অবশেষে বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত স্থানীয় প্রশাসন উচ্ছেদ অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ৩৭টি স্থাপনা গুড়িয়ে দেয়। এছাড়া সৈয়দপুরের মল্লিকপাড়া গ্রামে রাস্তার জায়গা দখল করে জনৈক শামীম আহমেদের নির্মিত বাড়ির সীমানার পাকা প্রাচীরের সামনের অংশ অপসারণ করা হয়।
জগন্নাথপুর উপজেলা সহকারি কমিশনার (এসিল্যান্ড) মো: ইয়াসির আরাফাত জানান, নদী খালের জায়গা দখলমুক্ত করায় স্থানীয় এলাকাবাসী খুশি হয়েছেন। আমরা এধরনের অভিযান অব্যাহত রাখবো।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com