রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে জামায়াতের গণমিছিল-সমাবেশ অনুষ্ঠিত  জগন্নাথপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড:১১ দোকান পুড়ে ছাই, ফায়ার সার্ভিসের উদাসীনতা!  ইউএনও সুকান্ত সাহাকে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বিদায় সংবর্ধনা চূড়ান্ত হচ্ছে নির্বাচন ও গণভোটের দিনক্ষণ, রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ ১০ ডিসেম্বর সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জগন্নাথপুর প্রেসক্লাবের দোয়া মাহফিল  সোমবার থেকে মাধ্যমিক শিক্ষকদের ‘পূর্ণ কর্মবিরতি’ ঘোষণা, পরীক্ষাও বর্জন প্লট বরাদ্দে জালিয়াতি/ হাসিনা, রেহানা ও টিউলিপের কারাদণ্ড খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দেশ বাসির কাছে দোয়া চেয়েছেন কয়ছর এম আহমেদ  জগন্নাথপুরে উপজেলা বিএনপি নেতার বহিষ্কারাদেশ নিয়ে নাটকীয়তা!  নেতাকর্মীরা আলোচনা- সমালোচনায় মূখর  খালেদা জিয়ার সুস্থতা কামনায় জগন্নাথপুরে মসজিদে মসজিদে  দোয়া অনুষ্ঠিত 

করোনায় মৃতের সংখ্যা ১৫২৩

করোনায় মৃতের সংখ্যা ১৫২৩

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :: করোনা ভাইরাসে (কভিড-১৯) আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে কমপক্ষে ১৫২৩। চীনের জাতীয় স্বাস্থ্য বিষয়ক কমিশন শনিবার বলেছে, নতুন করে মারা গেছেন ১৪৩ জন। এর মধ্যে চারজন বাদে বাকিরা সবাই হুবেই প্রদেশের। নতুন করে আক্রান্ত হয়েছেন ২৬৪১ জন। ফলে চীনে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬৬ হাজার ৪৯২। এ অবস্থায় ছুটি কাটিয়ে যারা রাজধানী বেইজিংয়ে ফিরছেন তাদের জন্য নতুন নির্দেশ এসেছে কর্তৃপক্ষের তরফ থেকে। বলা হয়েছে, তাদেরকে ১৪ দিন কুয়ারেন্টাইনে থাকতে হবে অন্যথায় শাস্তি ভোগের ঝুঁকিতে থাকতে হবে। রাষ্ট্রীয় মিডিয়ার রিপোর্ট উদ্ধৃত করে অনলাইন বিবিসি বলেছে, নাগরিকদের বলা হয়েছে, তারা যেন রাজধানীতে ফিরে নিজেরা কুয়ারেন্টাইন করেন অথবা কুয়ারেন্টাইন ভেন্যুতে যান।

 

ভয়াবহ করোনা ভাইরাস নিয়ন্ত্রণের জন্য কর্তৃপক্ষ সর্বশেষ এ ব্যবস্থা নিয়েছে। শুক্রবার এ বিষয়ে নোটিশ দেয়া হয়েছে। ওদিকে আফ্রিকার দেশ মিশরে প্রথম একজনের দেহে এই ভাইরাস সনাক্ত করা হয়েছে। চীনের বাইরে ২৪টি দেশে কমপক্ষে ৫০০ মানুষের দেহে সনাক্ত হয়েছে করোনা ভাইরাস। এর মধ্যে একজন করে মানুষ মারা গেছেন হংকং, ফিলিপাইন ও জাপানে। এ সপ্তাহান্তে এই ভাইরাস নিয়ে গবেষণা বা অনুসন্ধান শুরু করার কথা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নেতৃত্বাধীন মিশন। তারা জোর দেবেন কিভাবে এই ভাইরাসের বিস্তার হচ্ছে ও এর ভয়াবহতার বিষয়ে। এই মিশনে রয়েছেন আন্তর্জাতিক পর্যায়ের বিশেষজ্ঞরা। তাদের সংখ্যা ১২। তাদের সঙ্গে আরো রয়েছেন চীনের ১২ জন বিশেষজ্ঞ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com