মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

স্পেনে ৮ বাংলাদেশি করোনায় আক্রান্ত, তিনজন সিলেটের

স্পেনে ৮ বাংলাদেশি করোনায় আক্রান্ত, তিনজন সিলেটের

জগন্নাথপুর নিউজ ডেস্ক : স্পেনে প্রাণঘাতী করোনাভাইরাসে আট বাংলাদেশি আক্রান্ত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। আটজনের মধ্যে তিনজন সিলেটের, ঢাকার দুজন, যশোরের একজন। অপরজনের বাড়ি জানা যায়নি। আটজনই বর্তমানে হাসপাতালে ভর্তি আছেন। এদিকে ঢাকার দুজন স্বামী-স্ত্রীকে কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। বাংলাদেশি মানবাধিকার সংস্থা ভালিয়েন্তে বাংলার সভাপতি মো. ফজলে এলাহী গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।
তিনি জানান, আক্রান্তদের তিনজনের বাড়ি সিলেটে, একজনের বয়স ৪৫, আরেকজনের ৪৩ এবং অপরজন নারী ৩৫ বছর বয়সী। তারা দেশটির রাজধানী মাদ্রিদের বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসে থাকেন।

তবে করোনায় আক্রান্ত অপর দুজন সম্পর্কে স্বামী-স্ত্রী, তাদের অবস্থা আশঙ্কাজনক। তাদের আইসিইউতে রাখা হয়েছে বলে জানা গেছে।
আক্রান্ত স্বামীর বয়স ৩৭ ও স্ত্রীর ২৬। তাদের দুই মাসের একটি বাচ্চাকে হাসপাতাল হেফাজতে রাখা হয়েছে। তারা দেশটির রাজধানী মাদ্রিদের অদূরে কারাবানচলে থাকেন। করোনায় আক্রান্ত অপর দুজনই তরুণ। এরমধ্যে ২৫ বছর বয়সী একজনের বাড়ি
ব্রাহ্মণবাড়িয়ায়। অপরজনের বাড়ির ঠিকানা জানা যায়নি। তারা দুজনই রাজধানী মাদ্রিদে দীর্ঘদিন থেকে বসবাসরত।
দেশটির রাজধানী মাদ্রিদসহ এরইমধ্যে কারোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। ইতিমধ্যে রাজধানী মাদ্রিদ, বার্সেলোনাসহ বেশ কয়েকটি প্রদেশে শিক্ষাপ্রতিষ্ঠানসহ অফিস আদালত বন্ধ করা হয়েছে।
এমনকি বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসের বাঙালি পরিচালনাধীন বায়তুল মোকাররম বাংলাদেশ মসজিদে আজকের জুমার নামাজও হয়নি।
যানবাহন ও চলাফেরা নিয়ন্ত্রণে আনতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এমন পরিস্থিতিতে আতঙ্কিত স্প্যানিশ নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরা।
প্রসঙ্গত, স্পেনে এখন পর্যন্ত করোনাভাইরাসে ৮৪ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন তিন হাজার ৩ জন। এর মধ্যে ১৮৯ জন সুস্থ হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com