বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

সেল্ফ-আইসোলেশন থেকে বেরিয়ে এলেন প্রিন্স চার্লস

সেল্ফ-আইসোলেশন থেকে বেরিয়ে এলেন প্রিন্স চার্লস

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :: সেল্ফ-আইসোলেশন থেকে বেরিয়ে এসেছেন বৃটিশ রাজকুমার ও সিংহাসনের আপাত উত্তরাধিকারী প্রিন্স চার্লস। গত সপ্তাহে করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার পর স্কটল্যান্ডে আইসোলেসনে যান ৭১ বছর বয়সী এই রাজকুমার। চার্লস আক্রান্ত হওয়ার পর তার দ্বিতীয় স্ত্রী ও ডাচেস অব কর্নওয়াল ক্যামিলিয়া রোজমেরিকেও ভাইরাসটির জন্য পরীক্ষা করা হয়। তবে তার ফলাফল নেতিবাচক আসে। তা সত্ত্বেও তিনি এ সপ্তাহ পর্যন্ত আইসোলেশনে থাকবেন বলে জানিয়েছেন। এ খবর দিয়েছে বিবিসি।
প্রিন্স চার্লসের বাসভবন ক্লেয়ারেন্স হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন, প্রিন্স চার্লস সুস্থ আছেন। তিনি সরকারের নির্দেশনা মেনে চলছেন। ওই কর্মকর্তা জানান, চিকিৎসকের সঙ্গে আলাপের পর সেল্ফ-আইসোলেশন থেকে বেরিয়ে এসেছেন প্রিন্স চার্লস।
উল্লেখ্য যে, ক্লেয়ারেন্স হাউজ লন্ডনে অবস্থিত। চার্লস স্কটল্যান্ডের বার্কহল প্রাসাদে আইসোলেশনে ছিলেন।
বৃটিশ সরকারের নির্দেশনা অনুসারে, ভাইরাসে আক্রান্ত হওয়ার পর কোনো ব্যক্তিকে ন্যূনতম সাতদিন আইসোলেশনে থাকতে হবে। তাদের পরিবারের বাকি সবাইকে অন্তত দুই সপ্তাহ আইসোলেশনে থাকতে হবে।
এখন পর্যন্ত বৃটেনে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ১ হাজার ২২৮ জন। আক্রান্ত হয়েছেন প্রায় ২০ হাজার।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com