বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৩:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ নতুন আইজিপি হলেন আলী হোসেন ফকির

করোনায় যুক্তরাজ্যে জগন্নাথপুরের আরেক ব্যক্তির মৃত্যু

করোনায় যুক্তরাজ্যে জগন্নাথপুরের আরেক ব্যক্তির মৃত্যু

স্টাফ রিপোর্টার ::
করোনাভাইরাসে যুক্তরাজ্য আরো এক বাংলাদেশীর মৃত্যু হয়েছে। এনিয়ে গত ১৫ দিনে যুক্তরাজ্যে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার বাসিন্দা তিন জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ।

জানা গেছে আজ রোববার ভোরে জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের বাসিন্দা ৪৭ বছর বয়স্ক এক ব্যক্তি মারা যান। তিনি গত কয়েকদিন ধরে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের বাসিন্দা মীরপুর ইউনিয়ন পরিষদের সদস্য মাহবুব হোসেন তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, দেশে থাকা আত্বীয় স্বজনরা করোনাভাইরাসের কারনে তাঁর মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন। তিনি দুই বিয়ে করেন। দেশে তাঁর এক স্ত্রী রয়েছেন।

এর আগে গত ১ এপ্রিল জগন্নাথপুর গ্রামের এক শিল্পপতির একমাত্র ছেলে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লন্ডনে মারা যান।এছাড়াও উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের আরেক বাসিন্দা সম্প্রতি করোনাভাইরাসে যুক্তরাজ্য মারা যান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com