বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

৮৯ দেশে শনাক্ত হয়েছে ওমিক্রন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

৮৯ দেশে শনাক্ত হয়েছে ওমিক্রন: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :: বিশ্বের মোট ৮৯ দেশে কোভিডের ওমিক্রন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। শনিবার প্রকাশিত এক আপডেটে সংস্থাটি এ তথ্য দিয়েছে। এতে জানানো হয়েছে, যেসব স্থানে এই ভ্যারিয়েন্টের কমিউনিটি পর্যায়ে সংক্রমণ হচ্ছে সেখানে প্রতি দেড় থেকে তিন দিনে আক্রান্তের সংখ্যা দুইগুন হচ্ছে। এমনকি যেসব দেশে এরইমধ্যে বেশীরভাগ মানুষকে ভ্যাকসিন দেয়া হয়েছে সেখানেও দ্রুত ছড়িয়ে পড়ছে ভ্যারিয়েন্টটি।
গত ২৬ নভেম্বর ওমিক্রনকে ‘ভ্যারিয়েন্ট অব কনসার্ন’ হিসাবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ভ্যারিয়েন্ট শনাক্তের পর খুব অল্প সময়ের মধ্যেই একে উদ্বেগজনক হিসেবে চিহ্নিত করা হয়। তবে এখনো এই ভ্যারিয়েন্ট সম্পর্কে অনেক গুরুত্বপূর্ণ বিষয় জানা যায়নি। মানবদেহে এর প্রভাব কেমন হবে সে সম্পর্কেও তেমন ধারণা নেই বিজ্ঞানীদের।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ওমিক্রনের প্রভাবের মাত্রা নিয়ে এখনো সামান্য তথ্যই রয়েছে তাদের কাছে। এটি মানবদেহে কেমন প্রভাব ফেলে এবং ভ্যাকসিন এর বিরুদ্ধে কেমন সুরক্ষা দেয় তা জানতে আরও তথ্য প্রয়োজন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ার করে জানিয়েছে, ওমিক্রনে আক্রান্তের সংখ্যা এভাবে বাড়তে থাকলে অনেক দেশেই হাসপাতালগুলো ভরে উঠতে শুরু করবে। আপডেটে বলা হয়, বৃটেন ও দক্ষিণ আফ্রিকায় হাসপাতালে ভর্তি হওয়ার মাত্রা বাড়ছে। আক্রান্তের সংখ্যাও লাফিয়ে লাফিয়ে বাড়ছে। অনেক দেশের স্বাস্থ্য খাতই পরিস্থিতি সামলাতে হিমসিম খেতে পারে বলেও সাবধান বার্তা দিয়েছে সংস্থাটি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com