সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝব ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী আলোচনা ব্যর্থ ঘোষণার পরেই পাকিস্তান ছাড়লেন মার্কিন প্রতিনিধি হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত

হাওরের বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ করার দাবিতে জগন্নাথপুরে মানববন্ধন

হাওরের বাঁধের কাজ নির্ধারিত সময়ে শেষ করার দাবিতে জগন্নাথপুরে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের জগন্নাথপুরে হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির উদ্যোগে সময়মতো বাঁধের কাজ শুরু না হওয়ার প্রতিবাদ এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করার দাবিতে সোমবার বিকেলে  স্থানীয় পৌর পয়েন্টে মানববন্ধন ও প্রতিবাদসভা কর্মসূচি পালন করা হয়। হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির আহবায়ক  সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক অমিত দেবের পরিচালনায় এতে বক্তব্য দেন, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুল, হাওর বাঁচাও আন্দোলন জগন্নাথপুর উপজেলা কমিটির যুগ্ম আহবায়ক  দিলোয়ার হোসেন, লুৎফুর রহমান, সদস্য নুরুল হক, আবাব মিয়া, ছালিক আহমেদ পীর, আলী আহমদ, সাইদুর রহমান, বকুল গোপ, শামীম আহমেদ, জুয়েল আহমেদ, হুমায়ুন কবির ফরিদী প্রমুখ।
সভায় বক্তারা বিস্ময় প্রকাশ করে বলেন, জগন্নাথপুরে এক, দু’টি প্রকল্প ছাড়া হাওরে এখনো ফসলরক্ষা বেড়িবাঁধের কাজ শুরু হয়নি। ফলে কৃষকরা দুশ্চিন্তায় ভূগছেন। যারা পিআইসি গঠনে ও বাঁধ নির্মাণ সংস্কার কাজে গাফিলতি করছেন। হাওরের ফসলের ক্ষতি হলে তারা দায়ভার এড়াতে পারবেন না। বক্তারা অবিলম্বে বাঁধের কাজ শুরু করে নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার দাবি জানান।
উল্লেখ্য , নিয়ম অনুযায়ী ১৫ ডিসেম্বর কাজ শুরু করে ২৮ ফেব্রুয়ারির  মধ্যে শেষ করার কথা।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com