রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০১:৪১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

সাংবাদিক সামিউল’র পিতার ১ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

সাংবাদিক সামিউল’র পিতার ১ম মৃত্যু বার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

স্টাফ রিপোর্টার:: দৈনিক সবুজ সিলেট, দৈনিক সকালের সময় এবং সিলেটভিউ’র শান্তিগঞ্জ উপজেলা প্রতিনিধি সামিউল কবিরের পিতা মরহুম গোলাম মোস্তাফার ১ম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

 

এ উপলক্ষে বুধবার(০১ লা ফেব্রুয়ারী) বাদ যোহর মরহুমের সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার শান্তিগঞ্জস্থ নিজ বাসায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিল পরবর্তী শিরণী বিতরণ করা হয়। পাশাপাশি মরহুমের মাগফিরাত কামনায় উপজেলার বিভিন্ন মসজিদে দোয়ার আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে মরহুমের পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও লালকুটি দরবার শরিফের শম্ভুগঞ্জ তরিকার জাকের ভাইয়েরা উপস্থিত ছিলেন।

 

২০২২ সালের ০১ ফেব্রুয়ারি মোঃ গোলাম মোস্তাফা ৮৫ বছর বয়সে ইন্তেকাল করেন। মৃত্যুকালে স্ত্রী, ৪ ছেলে ও ৩ কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সে হিসেবে এই বছর এইদিনে মরহুমের স্মরণে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। তিনি ছিলেন একজন নামাজি ও পরহেজগার মানুষ। এবং খাজা সাইফুদ্দিন নকশবন্দী মুজাদ্দিদীর (ইন্নতপুরী) শম্ভুগঞ্জীর একজন ভক্ত ও মুরিদ ছিলেন তিনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com