বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার জগন্নাথপুরে হাসপাতালের ভবন থেকে পড়ে রোগীর মৃত্যু দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেব, দলীয় পরিচয় দেখব না: প্রধানমন্ত্রী কোন অনিয়ম দূর্নীতি বরদাশত করবো না, নলুয়ার হাওরের বেরী বাধঁ পরিদর্শন কালে কয়ছর আহমদ এমপি  সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কয়ছর আহমেদের সাথে জগন্নাথপুর প্রেসক্লাবের মতবিনিময় সভা ইরানের সর্বোচ্চ নেতা খামেনি নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক জগন্নাথপুর ও শান্তিগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে: এমপি কয়ছর আহমেদ

পশ্চিম তীরে শরণার্থী শিবিরের মসজিদে ইসরায়েলি হামলা

পশ্চিম তীরে শরণার্থী শিবিরের মসজিদে ইসরায়েলি হামলা

জগন্নাথপুর নিউজ ডেস্ক::গাজা উপত্যকায় গত দুই সপ্তাহ ধরে আকাশপথে হামলা চালিয়ে আসছে ইসরায়েল। এবার পশ্চিম তীরে হামলা চালাল ইসরায়েল। এতে এক ফিলিস্তিনি নিহত ও বেশকয়েকজন আহত হয়েছেন।
রোববার সকালে জেনিনে শরণার্থী শিবিরের আল-আনসার মসজিদে বোমা হামলা চালায় ইসরায়েলি সামরিক বাহিনী। গাজা থেকে পৃথক জায়গা ফিলিস্তিনের পশ্চিম তীর। এর পুরোটি ইসরায়েলের দখলে। সেখানে এক শরণার্থী শিবিরে ১৪ হাজারের বেশি ফিলিস্তিনি বসবাস করে।
ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, ‘সম্ভাব্য সন্ত্রাসী হামলা’ ঠেকিয়ে দিতে মসজিদে হামলা চালানো হয়েছে।
মসজিদটিকে হামাস ও ইসলামিক জিহাদের সদস্যরা ইসরায়েলে হামলার পরিকল্পনা করতে কমান্ড সেন্টার হিসেবে ব্যবহার করছিল বলে দাবি করেছে ইসরায়েলি সামরিক বাহিনী।
বিবিসির খবরে বলা হয়েছে, ইসরায়েল গাজার অধিবাসীদের নিরাপদে সরে যাওয়ার জন্য বলে সতর্কতার জারি করলেও পশ্চিম তীরের জন্য তা করেনি।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com