শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

সুনামগঞ্জ-৩: টানা চতুর্থবারের মতো বিপুল ভোটে বিজয়ী আ.লীগের এম এ মান্নান

সুনামগঞ্জ-৩: টানা চতুর্থবারের মতো বিপুল ভোটে বিজয়ী আ.লীগের এম এ মান্নান

সামিউল কবির, শান্তিগঞ্জ থেকে:: সুনামগঞ্জ-৩ (শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে আওয়ামী লীগের প্রার্থী ও বর্তমান পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান টানা চতুর্থবারের মতো বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। দুই উপজেলার ১৪৫টি কেন্দ্রে নৌকা প্রতীক নিয়ে তিনি পেয়েছেন ১ লক্ষ ২৬ হাজার ৯ শত ৯৮ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল বিএনপির প্রার্থী শাহিনূর পাশা চৌধুরী সোনালি আশ(পাট) প্রতীকে পেয়েছেন মাত্র ৪ হাজার ৮শত ৪৮ ভোট। পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান শাহিনুর পাশাকে ১ লাখ ২২ হাজার ১শত ৫০ ভোটের ব্যবধানে পরাজিত করেছেন।
রোববার(৭ জানুয়ারি) রাত ৮ টায় বিভিন্ন কেন্দ্রের এজেন্টদের কাছ থেকে পাওয়া তথ্যানুযায়ী এই ফলাফল পাওয়া যায়৷ এছাড়াও নির্বাচনে মন্ত্রীর সাথে প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন জাতীয় পার্টির প্রার্থী তৌফিক আলী মিনার ও বাংলাদেশ জাতীয় পার্টির প্রার্থী তালুকদার মো: মকবুল হোসেন৷

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com