শনিবার, ১১ এপ্রিল ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হাওর রক্ষাবাঁধে দুর্নীতির প্রতিবাদে জগন্নাথপুর ও শান্তিগঞ্জে মানববন্ধন  জগন্নাথপুরে ৮০ লিটার বাংলা মদসহ গ্রেফতার ১ ভূমধ্যসাগরে মৃত্যু; জগন্নাথপুর থানায় ৫ দালালের  বিরুদ্ধে মামলা  জগন্নাথপুরের নিহত ৫ যুবকের পরিবারে বুক ফাটা কান্না, আর যেন কেউ অন্ধকার পথে পা না বাড়ায়   জগন্নাথপুরে উপজেলা ও পৌর  পূজা উদযাপন পরিষদের সন্মেলন অনুষ্ঠিত  ভূমধ্যসাগরে নৌকাডুবি: জগন্নাথপুরের ৫ যুবকের সলিল সমাধি, এলাকায় শোকের মাতম সংসদে প্রধানমন্ত্রী; পুনরায় জনপ্রতিধিত্বশীল সংসদের যাত্রা শুরু জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২ জন ভারতে গ্রেফতার

শান্তিগঞ্জে দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শান্তিগঞ্জে দৈনিক সকালের সময় পত্রিকার প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

শান্তিগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জে দৈনিক সকালের সময় পত্রিকার সপ্তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার(০৪ ফেব্রুয়ারী) বিকাল ৩.৩০ ঘটিকার সময় শান্তিগঞ্জ এফআইভিডিবি’র হলরুমে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দৈনিক সকালের সময় পত্রিকার শান্তিগঞ্জ  উপজেলা প্রতিনিধি সামিউল কবির এর  পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন শান্তিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।  তিনি বলেন, সততা , নৈতিকা দিয়ে কাজ করে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আহ্বান জানান এবং দৈনিক সকালের সময় পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, শান্তিগঞ্জ  থানার এসআই মোহন রায়, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ সেলিম রেজা, সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপ-সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস।
এসময় উপস্থিত ছিলেন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মোঃ শহীদ মিয়া, দৈনিক হাওরাঞ্চলের প্রতিনিধি সাংবাদিক মোঃ শফিকুল ইসলাম, শান্তিগঞ্জ বাজারের ব্যবসায়ী মোঃ নুরুজ্জামান, শিক্ষক মোঃ ফযজুল হক, শান্তিগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক বাউল আজিজ রেজা, যুগ্ম সাধারণ সম্পাদক বাউল জমির উদ্দিন, সাংবাদিক আবু খালেদ, সাংবাদিক বায়েজিদ অপি, কৃষকলীগ নেতা আসলাম উদ্দিন, উপজেলা ছাত্রলীগ নেতা সমীরন দাস সুবীর প্রমুখ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com