বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

শান্তিগঞ্জে সুলেমান জায়গীরদার অর্গানাইজেশনের উদ্যােগে শীতবস্ত্র বিতরণ

শান্তিগঞ্জে সুলেমান জায়গীরদার অর্গানাইজেশনের উদ্যােগে শীতবস্ত্র বিতরণ

সামিউল কবির, শান্তিগঞ্জ থেকে: শান্তিগঞ্জের বড়মোহা গ্রামে হতদরিদ্র অসহায়দের মাঝে শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার(১১ ফেব্রুয়ারী) দুপুর ১২.০০ ঘটিকার সময় উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বড়মোহা গ্রামে সুলেমান জায়গীরদার অর্গানাইজেশনের উদ্যােগে এ শীতবস্ত্র বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সুলেমান জায়গীরদার অর্গানাইজেশনের সভাপতি মোঃ মশিউর রহমান জায়গীরদার মিঠু’র সভাপতিত্বে এবং সাবেক ছাত্রনেতা মোঃ শোয়েব আহমদ জায়গীরদার এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা।
তিনি বলেন, শীতে অসহায় মানুষদের খুবই কষ্টে দিন-যাপন করতে হয়। ঘন কুয়াশায় অসহায় দারিদ্র মানুষের কষ্টের সীমা থাকে না। মানুষ মানুষের জন্য। এই তীব্র শীতে কষ্ট পাচ্ছে বহু অসহায় ও নিম্নবিত্ত মানুষ। এখনই সময় তাদের পাশে দাঁড়ানো। সুলেমান জায়গীরদার অর্গানাইজেশন আজ শীতবস্ত্র নিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তাদের মতো সমাজের সকল বিত্তবান সহ আমাদের সবাইকে সাধ্যমতো তাদের পাশে দাঁড়াতে হবে।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পশ্চিম বীরগাঁও ইউনিয়নের ১ নং ওয়ার্ড মেম্বার মোঃ আব্দুল হালিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পশ্চিম বীরগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ব্যরিষ্টার মোঃ নুরুল আমিন, তাহিরপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ তৌফিক আহমদ, সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সুয়েব চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাবেক সহসভাপতি হাজী তহুর আলী, সুলেমান জায়গীরদার অর্গানাইজেশনের সাধারণ সম্পাদক শামীম জায়গীরদার, পশ্চিম বীরগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি ইউসুফ উদ্দিন।
এসময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য মোঃ তারা মিয়া, সমাজসেবক মতিউর রহমান, সাবেক ইউপি সদস্য জুবেদ খাঁন, উপজেলা সমাজসেবা অফিসের ইউনিয়ন সমাজকর্মী জয়ন্ত চৌধুরী সহ অত্র এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ এবং সুলেমান জায়গীরদার অর্গানাইজেশনের সকল সদস্যবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com