সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুর সাংবাদিক ফোরাম এর আহ্বায়ক কমিটির সভায় নতুন সদস্য অন্তর্ভুক্ত জগন্নাথপুরে স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন  জগন্নাথপুরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী কিশোর নিহত: সড়ক অবরোধ জগন্নাথপুর সাংবাদিক ফোরামের নাম ব্যবহার করার প্রতিবাদ লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা ট্রাম্পের জগন্নাথপুর উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি শহীদ হাফিজ হত্যার বিচার অবশ্যই হবে :কয়ছর আহমেদ এমপি মইয়ার হাওরে ধান কাটলেন এমপি কয়ছর আহমেদ: ১০০০ কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ ব্রীজ দেবে যাওয়ায়  সুনামগঞ্জ- জগন্নাথপুর- ঢাকা মহাসড়কে যান চলাচল বন্ধ জগন্নাথপুরে বাংলা নববর্ষ উদযাপিত ওয়ালটন ইয়ারলি অ্যাওয়ার্ড ২০২৫-এ ২য় স্থান অর্জন করলো পপুলার ইলেকট্রনিকস জগন্নাথপুর

সোমবার থেকে মাধ্যমিক শিক্ষকদের ‘পূর্ণ কর্মবিরতি’ ঘোষণা, পরীক্ষাও বর্জন

সোমবার থেকে মাধ্যমিক শিক্ষকদের ‘পূর্ণ কর্মবিরতি’ ঘোষণা, পরীক্ষাও বর্জন

জগন্নাথপুর নিউজ ডেস্ক: দাবি আদায় না হওয়ায় সোমবার (১ ডিসেম্বর) থেকে ‘পূর্ণদিবস কর্মবিরতি’ পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি।অ্যান্ট্রি পদ ৯ম গ্রেডসহ চার দফা দাবিতে শিক্ষা ভবনে দুই দিন অবস্থান কর্মসূচি পালন ও আলটিমেটাম শেষ হওয়ার পরও দাবি আদায় না হওয়ায় শিক্ষকরা নতুন কর্মসূচি ঘোষণা দিলেন।

এই কর্মবিরতিতে চলমান বার্ষিক ও এসএসসি নির্বাচনি পরীক্ষা বর্জন এবং খাতা মূল্যায়ন থেকে বিরত থাকার ঘোষণাও দেন শিক্ষকরা। এতে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা কার্যক্রমে স্থবিরতা নেমে আসার আশঙ্কা তৈরি হয়েছে।

সমিতির একজন শিক্ষক নেতা বলেছেন , সরকার যদি তাদের দাবি পূরণ করে তাহলে সাপ্তাহিক ছুটির দিন শুক্র ও শনিবার অবশিষ্ট পরীক্ষাগুলো নেবেন এবং ডিসেম্বরের মধ্যে ফলাফল প্রকাশ করবেন। কিন্তু দাবি পূরণ না হলে আগামী বুধবার নতুন করে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন তারা।

রোববার (৩০ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করেছেন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা। দাবি আদায়ের লক্ষ্যে এর আগে গত বৃহস্পতিবারও তারা অবস্থান কর্মসূচি পালন করেন এবং ৩০ নভেম্বর পর্যন্ত আলটিমেটাম দিয়েছিলেন। সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাসের পরও কোনো সুরাহা না পাওয়ায় তারা কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হয়েছেন বলে শিক্ষক নেতারা জানান।

শিক্ষকদের প্রধান ৪টি দাবি হলো-
১. সহকারী শিক্ষক পদটিকে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারভুক্ত করে মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের গেজেট দ্রুত সময়ে প্রকাশ।
২. বিদ্যালয় ও পরিদর্শন শাখায় কর্মরত শিক্ষকদের বিভিন্ন শূন্য পদে নিয়োগ, পদোন্নতি ও পদায়ন দ্রুত কার্যকর করা।
৩. সুপ্রিম কোর্টের রায়ের আলোকে বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেডের মঞ্জুরি আদেশ ৩ কর্মদিবসের মধ্যে প্রদান।
৪. ২০১৫ সালের পূর্বের মতো সহকারী শিক্ষকদের ২ থেকে ৩টি ইনক্রিমেন্টসহ অগ্রিম বর্ধিত বেতন সুবিধা বহাল করে গেজেট প্রকাশ।
~সূত্র: যুগান্তর।।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com