রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

ট্রাম্প নৈতিকভাবে প্রেসিডেন্ট পদের যোগ্য নন : কোমি

ট্রাম্প নৈতিকভাবে প্রেসিডেন্ট পদের যোগ্য নন : কোমি

 

 

আন্তর্জাতিক ডেস্ক::

ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশনের (এফবিআই) সাবেক প্রধান জেমস কোমি বলেছেন, ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদের জন্য ‘নৈতিকভাবে উপযুক্ত নন’। তিনি একের পর এক প্রতিষ্ঠানিক ও সাংস্কৃতিক মূল্যবোধের ‘অসামান্য ক্ষতি’ করে চলছেন।

জেমস কোমিকে গত বছর মে মাসে এফবিআইর পরিচালক পদ থেকে বহিষ্কার করেন ডোনাল্ড ট্রাম্প। ২০১৬ সালের মার্কিন নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে তদন্ত করছিলেন কোমি।

যদিও রাশিয়া এ ধরনের হস্তক্ষেপের কথা সব সময়ই অস্বীকার করে আসছে, আর ট্রাম্পও এর সঙ্গে নিজের সম্পৃক্ততা নেই বলে দাবি করছেন।

এরপর এই প্রথম কোনো গণমাধ্যমের মুখোমুখি হলেন কোমি। রোববার রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের গণমাধ্যম এবিসি নিউজের সাক্ষাৎকারভিত্তিক জনপ্রিয় ২০/২০ অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন সাবেক এই এফবিআইপ্রধান।

অনুষ্ঠানটির উপস্থাপক জর্জ স্টেফানিওপোলস এফবিআইর সাবেক পরিচালককে প্রশ্ন করেন, ‘আপনি কি মনে করেন, ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট পদের জন্য উপযুক্ত নন?’

জবাবে জেমস কোমি বলেন, ‘হ্যাঁ, এটা নিয়ে আমি অনেকের আলোচনাই এখন শুনতে পাই।… ট্রাম্প এমন একজন ব্যক্তি, যে কি না নারীদের মাংসের টুকরোর সঙ্গে তুলনা করেন। যে কি না ছোট বা বড় সব বিষয় নিয়েই অনবরত মিথ্যা বলে চলেছেন এবং আমেরিকানদের সেটা বিশ্বাস করার জন্য বলছেন। এ ধরনের লোক নৈতিক দিক থেকে মার্কিন প্রেসিডেন্ট পদের জন্য যোগ্য নন।’

‘আমি মনে করি না, চিকিৎসাবিদ্যার দিক থেকে ট্রাম্প অযোগ্য। আমি মনে করি, নৈতিক দিক থেকে তিনি প্রেসিডেন্ট পদের যোগ্য নন,’ যোগ করেন কোমি।

এফবিআইর সাবেক পরিচালক আরো বলেন, ‘আমাদের প্রেসিডেন্ট হবেন এমন একজন, যিনি সারা দেশের মূলধারার মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নৈতিকতা। প্রেসিডেন্ট এটি রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com