বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৬:৪৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

জগন্নাথপুরে বৃদ্ধের লাশ উদ্ধার

জগন্নাথপুরে বৃদ্ধের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার :: সুনামগঞ্জের জগন্নাথপুরের পল্লী এলাকা থেকে মোহন মিয়া (৬৬) নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 বৃহস্পতিবার লাশ ময়নাতন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের দক্ষিণ গাইলগাঁও গ্রামের পাঁচ সন্তানের জনক মোহন মিয়া গত বুধবার রাত ৯টার দিকে পরিবারের লোকজনের অগোচরে ঘরের বারান্দার বাঁশের তীরের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেন। পরিবারের লোকজন তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শনকারী জগন্নাথপুর থানার উপ-পরিদর্শক  আব্দুস সাত্তার জানান, প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com