মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

ওমিক্রন: বাংলাদেশসহ ১৩ দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা ভারতের

ওমিক্রন: বাংলাদেশসহ ১৩ দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা ভারতের

আন্তর্জাতিক নিউজ ডেস্ক :: বাংলাদেশসহ ১৩ দেশকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ভারত। গত রোববার দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে আসা একজনের কোভিড শনাক্ত হয়। দক্ষিণ আফ্রিকা ও এর প্রতিবেশী দেশগুলোতে ছড়িয়ে পড়ছে কোভিডের ভয়াবহ ভ্যারিয়েন্ট ওমিক্রন। এরই জেরে বিশ্বের দেশগুলো নতুন করে সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেছে। ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এমন এক বিধিমালায় বাংলাদেশসহ বৃটেন, সমগ্র ইউরোপ, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং এবং ইসরাইলকে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এর ফলে তালিকায় থাকা দেশগুলো থেকে ভারতে যাওয়া বা এসব দেশে ট্রানজিটে অবস্থান করা ভ্রমণকারীদের জন্য আরটি-পিসিআর টেস্ট বাধ্যতামূলক করা হয়েছে। পরীক্ষার ফল নেগেটিভ আসার পরই ভ্রমণকারীরা বিমানবন্দর ছাড়তে পারবেন। অন্য কোনো কানেক্টিং ফ্লাইট ধরার আগেও পরীক্ষার ফল নেগেটিভ হতে হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
অপরদিকে ভ্রমণকারীদের করোনার ফল পজিটিভ আসলে তাদের আইসোলেশনে পাঠানো হবে।
ওমিক্রন ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে ফল নেগেটিভ আসা পর্যন্ত তাদের সেখানেই অবস্থান করতে হবে। তবে ওমিক্রন ছাড়া অন্য কোনো ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে তাদের শারীরিক অবস্থা ও চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাদের ছাড়পত্র দেয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com