শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ সুনামগঞ্জে তরুণদের নিয়ে FIVDB-RAISE প্রকল্পের কমিউনিটি আউটরিচ সভা অনুষ্ঠিত শান্তিগঞ্জে বিএনপি নেতাদের পূজামণ্ডপ পরিদর্শন ও অনুদান প্রদান শান্তিগঞ্জে প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতৃবৃন্দের পূজামণ্ডপ পরিদর্শন

জগন্নাথপুরে তরুণীর মরদেহ উদ্ধার

জগন্নাথপুরে তরুণীর মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার : সুনামগঞ্জের জগন্নাথপুরে সীমা বেগম (১৮) নামের এক তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার (১ আগষ্ট) সন্ধ্যা ৬টায় পুলিশ ঘটনাস্থল থেকে ওই তরুণীর মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয়রা জানান. উপজেলার পাটলী ইউনিয়নের আসামপুর গ্রামের আকিক মিয়ার মেয়ে সীমা বেগম পরিবারের লোকজনের অগোচরে তাঁর নিজ কক্ষের বাঁশের তীরের সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

পরিবারের লোকজনের তার ঝুলন্ত মরদেহ দেখে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুঁটে এসে পুলিশকে বিষয়টি অবহিত করলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন, খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে আত্মহত্যার কারণ জানা যায়নি। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে মৃত্যুর কারণ জানা যাবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com