বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

শ্রীমঙ্গলে প্রশ্নফাঁস চক্রের ৪ সদস্য আটক

শ্রীমঙ্গলে প্রশ্নফাঁস চক্রের ৪ সদস্য আটক

 

জগন্নাথপুর নিউজ ডেস্ক :: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে প্রশ্নফাঁসকারী চক্রের ৪ সদস্যকে আটক করেছে র‌্যাব। মঙ্গলবার রাতে শ্রীমঙ্গল শহর ও শহরতলীর বিভিন্ন এলাকা থেকে এদের আটক করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার বিরাহিমপুর এলাকার মো. শওকত হোসেন (১৯), মোঃ সৌরভ হোসেন (২১), শ্যামলী আবাসিক এলাকার মো. আব্দুল কাদির (১৭) ও মুসলিম বাগ এলাকার মো. হৃদয় মিয়া (১৭) ।
শ্রীমঙ্গল র‌্যাব-৯ ক্যাম্প সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল শ্রীমঙ্গল শহরতলীর বিরাইমপুর বাবলা স্কুল রোড থেকে প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের ৪ সদস্যকে আটক করে। এ সময় র‌্যাব সদস্যরা এদের কাছ থেকে ৬৯ টি স্ক্রিনশট পাতা, ৫টি মোবাইল ফোন, ৯ টি সিমকার্ড ও ৪ টি মেমোরি কার্ড উদ্ধার করেছে । উদ্ধারকৃত স্ক্রিনশট ও মোবাইল ফোনসহ আটককৃতদের বুধবার শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে।
র‌্যাব-৯ এর সহকারী পরিচালক মিডিয়া নাহিদ হাসান জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরীক্ষার প্রশ্ন ফাঁস এবং রেজাল্ট পাল্টে দেয়ার কথা বলে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। এমন অভিযোগের ভিত্তিতেই তাদের আটক করা হয়।।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com