বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরের লন্ডন প্রবাসী শফি হত্যা : ৩জন গ্রেফতার আলোকিত জগন্নাথপুর গড়তে সবার সহযোগীতা চাই; কয়ছর আহমেদ এমপি  ভাষা শহিদদের আত্মত্যাগের বিনিময়েই আজ আমরা মাতৃভাষায় কথা বলছি; এমপি কয়ছর আহমেদ জগন্নাথপুরে অগ্নি কান্ডে ক্ষতিগ্রস্হ ব্যবসায়ী ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্হ দের মধ্যে আর্থিক সহায়তা প্রদান বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, চিফ হুইপ নাহিদ দেশের ১১তম প্রধানমন্ত্রী হলেন তারেক রহমান জগন্নাথপুরে প্রবাসী শাহ মোঃ বুরহান উদ্দিন শফি’র হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে বিশাল মানববন্ধন নতুন সরকার গঠন সোম বা মঙ্গলবার এ বিজয় আমার নয় এ বিজয় জগন্নাথপুর-শান্তিগঞ্জের আপামর জনসাধারণের; কয়ছর আহমেদ সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর আহমদ বিজয়ী

শান্তিগঞ্জে সদরপুর প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

শান্তিগঞ্জে সদরপুর প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত

শান্তিগঞ্জ প্রতিনিধি:: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার সদরপুর  সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার(৫ মার্চ) দুপুর ১২.০০ ঘটিকায় শান্তিগঞ্জের সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে- স্কুল প্রাঙ্গনে এ মা সমাবেশ অনুষ্ঠিত হয়।

সদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুল ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে এবং স্কুলের শিক্ষিকা রুজি সিদ্দিকী ও রাবেয়া রুবি’র যৌথ সঞ্চালনায় মা সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।

অন্যান্য অতিথিবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ সেলিম খান, স্কুল ব্যবস্থাপনা কমিটির সাবেক সভাপতি মোঃ নাজিম উদ্দীন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুমা চক্রবর্তী, এলাকার প্রবীন মুরব্বি হাবিবুর রহমন, স্থানীয় ইউপি সদস্য মোঃ আসিক মিয়া, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির, সহসভাপতি মোঃ নুরুল হক, মা সমাবেশে সকল মা ও সুশীল সমাজের প্রতিনিধিগণ এবং  বিদ্যালয়ের সকল শিক্ষকবৃন্দ প্রমূখ।

মা সমাবেশে উপস্থিত প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন, শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে সরকার নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন। বিদ্যালয়ের অবকাঠামো নির্মাণসহ অন্যন্য চাহিদা পূরণের জন্য শিক্ষাবন্ধব সরকার বিভিন্ন বরাদ্দ দিয়ে যাচ্ছেন। শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের পাশাপাশি মায়েদের ভূমিকাও গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন আপনাদের ছেলে মেয়েদের জোর করে কিছু বানানোর চেষ্টা করা ঠিক হবে না, তার নিজস্ব ইচ্ছা কে প্রাধান্য দিবেন সে যদি ডাক্তার হতে ডাক্তার যদি প্রকৌশলী হতে চায় তাহলে প্রকৌশলী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2023 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com