শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত- আসিফ আকবরের গাড়িতে গুলি, যে তথ্য দিল পুলিশ যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতি সভা অনুষ্ঠিত  শান্তিগঞ্জে সবার একটু সহায়তায় বেঁচে যেতে পারে রায়েক নুরের জীবন শান্তিগঞ্জে সম্প্রসারিত বিট পুলিশিং সভা অনুষ্ঠিত সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে বিজয়া দশমীর শুভেচ্ছা রাষ্ট্রপতি ও আব্দুল মঈন খানের বক্তব্য প্রত্যাহারের দাবি মাওলানা মুহিউদ্দীন রাব্বানীর শান্তিগঞ্জে পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ২২টি পূজামণ্ডপ পরিদর্শন শান্তিগঞ্জে মহামায়া যুব সংঘের উদ্যোগে গুরুজন সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত-

জগন্নাথপুরে আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর কর্মী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত-

নিজস্বপ্রতিবেদক:সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে ইউনিয়নের বাছাইকৃত কর্মীদের নিয়ে এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।আজ (২৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় দাওরাই বাজারস্থ রোজিয়া কমিউনিটি সেন্টারে এ কর্মশালা শুরু হয়ে দুপুর ১টা ২০ মিনিটে সমাপ্ত হয়।আশারকান্দি ইউনিয়ন জামায়াতের সভাপতি সৈয়দ নেকবর আলীর সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. দিলদার হোসাইনের পরিচালনায় কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা জামায়াতের আমীর মাওলানা লুৎফুর রহমান।বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি আবুল হোসাইন মোহাম্মদ ওয়ালীউল্লাহ দারস পেশ করেন উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা নেছার উদ্দিন  পেশাজীবী শাখার সভাপতি কবির উদ্দিন,সহ নেতৃবৃন্দ।কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে মাওলানা লুৎফুর রহমান বলেন, “ইসলামের সুমহান আদর্শ বাস্তবায়নে কর্মীদের যোগ্য ও দক্ষ হিসেবে গড়ে উঠতে হবে। নৈতিক মানোন্নয়ন ও প্রশিক্ষণের মাধ্যমে দ্রুত রুকনিয়াতের শপথ গ্রহণ করে দ্বীনের কাজে নিজেদের নিয়োজিত করতে হবে।”এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা রুহুল আম্বিয়া, আশারকান্দি ইউনিয়ন জামায়াতের সহ-সভাপতি শরিফ উদ্দিন লিফাস, সহ-সভাপতি মিজানুর রহমান, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাস্টার রুবেল মিয়া এবং ইউনিয়ন শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি জসিম উদ্দিনসহ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ও বাছাইকৃত কর্মীবৃন্দ।দিনব্যাপী এই কর্মশালায় কর্মীদের দ্বীনি জ্ঞান অর্জন, দাওয়াতি তৎপরতা বৃদ্ধি ও সংগঠনের শৃঙ্খলা মেনে চলার বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হয়। পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com