রবিবার, ১৪ Jun ২০২৬, ০২:০৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

‘কুকুর’ পালতে গিয়ে বউ ছাড়তে হচ্ছে ইমরান খানকে!

‘কুকুর’ পালতে গিয়ে বউ ছাড়তে হচ্ছে ইমরান খানকে!

জগন্নাথপুর নিউজ ডেস্ক::
পাকিস্তানের কিংবদন্তি ক্রিকেটার ও রাজনীতিবিদ ইমরান খানকে ছেড়ে চলে গেছেন তার তৃতীয় স্ত্রী বুশরা মানেকা। টাইমস অব ইসলামাবাদএই খবর জানিয়ে বলছে, দুজনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে ক্ষুব্ধ বুশরা এই পদক্ষেপ নেন। পত্রিকাটির দাবি, বিয়ের অনেক আগ থেকেই ইমরান খান বাড়িতে কুকুর পোষত। বিয়ের আগে বুশরা জানিয়ে দিয়েছেন, তাকে বিয়ে করলে কুকুর ‘শেরুকে’ পোষা যাবে না। শর্ত ভঙ্গ করায় ইমরানকেই ছেড়ে যাচ্ছেন বুশরা। বুশরার দাবি, কুকুর বাসায় থাকায় তার ইবাদতে ব্যাঘাত ঘটে। যে কারণে তিনি কুকুরকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে ইমরানকে একাধিকবার বললেও তিনি তা শুনছেন না।
স্ত্রীর অভিযোগে ইমরান খান বলেন, অনেক দিন আগেই মারা গিয়েছে শেরু। শুধু কুকুরই নয়! বিয়ের আগেই দুজনের মধ্যে সমঝোতা হয়েছিল যে, তাদের আগের ঘরের কেউ ইমরানের ইসলামাবাদের বাড়িতে খুব বেশি সময় থাকতে পারবে না। বুশরার আগের ঘরের সন্তান সেই নিয়ম ভেঙে একটু বেশি সময়ই অবস্থান করেন ইমরানের বনি গালার বাংলোয়। এতে ইমরান খুব নাখোশ হন। অন্যদিকে ইমরান খানের বোন বেশ কিছুদিন ধরে বনি গালায় অবস্থান করছেন এবং ভবনটির সংস্কারকাজের তদারকি করছেন, যেটা কিনা আবার বুশরার পছন্দ নয়। সব মিলিয়ে আপাতত ইমরানের থেকে দূরে চলে গিয়েছেন তিনি।
ফেব্রুয়ারিতে পাকিস্তান তেহরিক ই ইনসাফের চেয়ারম্যান ইমরানের সঙ্গে বিয়ে হয় বুশরা মানেকার। যাকে কিনা ইমরান তার আধ্যাত্মিক গুরু হিসেবে মানেন। ইমরান খানের প্রথম স্ত্রী ছিলেন জেমাইমা গোল্ডস্মিথ। ১৯৯৫ সালে তাদের বিয়ে হয়। ডিভোর্স হয় ৯ বছর পরেই। ইমরানের দ্বিতীয় বিয়ে হয় টেলিভিশন উপস্থাপিকা রেহাম খানের সঙ্গে। তাদের সংসার অবশ্য মাত্র ১০ মাসই টিকেছিল। নতুন গুজব যদি সত্যি হয়, তবে ডিভোর্সের সময়ের ক্ষেত্রে নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন ইমরান।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com