রবিবার, ১৪ Jun ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সাংবাদিক জিলু কারামুক্ত; জগন্নাথপুর প্রেসক্লাব নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা শান্তিগঞ্জে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত কা রা গা রে সুনামগঞ্জ আদালতে আত্মসমর্পণ করলেন আ.লীগের সাধারণ সম্পাদক জগন্নাথপুরে আরএফএল শোরুম ‘মেসার্স শাহজালাল সেনেটারি’র উদ্বোধন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের  জগন্নাথপুর উপজেলা ও পৌর কমিটি অনুমোদন  সাংবাদিক আমিনুর রহমান জিলুর মুক্তির দাবিতে জগন্নাথপুরে প্রেসক্লাবের মানববন্ধন  পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের দক্ষ উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা হবে” – জগন্নাথপুরে কৃষি কংগ্রেসে বক্তারা রামিসা হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পপতি দৈনিক সকালের সময় পত্রিকার জগন্নাথপুর প্রতিনিধি জিলু গ্রেপ্তার: প্রেসক্লাবের নিন্দা 

দিরাইয়ে সুলফির আ ঘা তে যুবক খু-ন

দিরাইয়ে সুলফির আ ঘা তে যুবক খু-ন

জগন্নাথপুর নিউজ ডেস্ক:;

সুনামগঞ্জের দিরাইয়ে প্রতিপক্ষের সুলফির আঘাতে প্রান্ত দাশ নামে এক যুবক খুন হয়েছে। তিনি উপজেলার তাড়ল ইউনিয়নের বাউসী গ্রামের মৃত সেবক দাশের ছেলে।

শনিবার (২৬ এপ্রিল) সন্ধ্যার দিকে বাড়ির পাশে ধান শুকানোর খলায় (মাঠে) এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, খলায় ধান শুকানো নিয়ে নিহত প্রান্ত দাশের বড় ভাই পলাশ দাশের প্রতিবেশী চান মিয়ার ছেলে সাকিল আহমদের সাথে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে চান মিয়ার ছেলে সাকিল আহমদ পার্শ্ববর্তী নিজ বাড়িতে চলে যায়। কিছুক্ষণ পর সাকিল ও তার ভাই স্বজনসহ দলবদ্ধ হয়ে বাড়ি থেকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ঘটনাস্থলে এসে পলাশকে না পেয়ে ধান শুকানোর কাজে থাকা ছোট ভাই প্রান্ত দাশকে বুকের বাম পাশে সুলফি দিয়ে আঘাত করে। সুলফি বুকের বাম পাশে গভীরে বিঁধে গেলে প্রান্ত দাশ ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে। তাৎক্ষণিক সুলফিবিদ্ধ অবস্থায় প্রান্ত দাশকে দিরাই হাসপাতালে নিয়ে আসা হলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

খবর পেয়ে হাসপাতালে যান অতিরিক্ত পুলিশ সুপার দিরাই সার্কেল শরিফুল হক, ওসি আব্দুর রাজ্জাক।

ওসি আব্দুর রাজ্জাক জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না-তদন্তের জন্য সুনামগঞ্জ পাঠানো হবে।

 

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com