মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
এক লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন করবেন যেভাবে শান্তিগঞ্জে এসেড হবিগঞ্জের উদ্যোগে ১০ দিনব্যাপী কৃষি মেলা ২০২৬ শান্তিগঞ্জে যুবদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত  জরুরি রক্ষণাবেক্ষণে শনিবার শান্তিগঞ্জে ২ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ জগন্নাথপুরে মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে  ইউএনওর কাছে ঠিকাদারদের অভিযোগ  যৌক্তিক কারণ ছাড়া প্রকল্প বাস্তবায়নে বিলম্বে কঠোর জবাবদিহিতার নির্দেশ জগন্নাথপুরে টেন্ডার ছাড়াই পোনামাছ অবমুক্ত: মৎস্য কর্মকর্তার বিরুদ্ধে নানা অভিযোগ! পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে সকল কে সজাগ থাকতে হবে: এমপি কয়ছর আহমদ সুবিপ্রবির আন্তঃবিভাগ ক্রিকেট টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সিএসই বিভাগ জাতিসংঘে ভাষণ/ বিশ্বশান্তি ও রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান প্রধানমন্ত্রীর

ব্রিটেনের স্থানীয় নির্বাচনে জগন্নাথপুরের প্রার্থীদের জয় জয়কার

ব্রিটেনের স্থানীয় নির্বাচনে জগন্নাথপুরের প্রার্থীদের জয় জয়কার

লন্ডন থেকে-জুবায়ের আহমদ হামজা ও তৌফিক আলী মিনার::- 
ইংল্যান্ডের স্থানীয় সরকার নির্বাচনে রাজধানী লন্ডনের বিভিন্ন বারায় ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। ইতিমধ্যে তিনটি বারায় ১৭ জন ব্রিটিশ বাংলাদেশী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন, এর মধ্যে জগন্নাথপুর উপজেলার ৮ জন প্রবাসী কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার ইংল্যান্ডের দেড়শ কাউন্সিলে নির্বাচন হয়, এ নির্বাচনে দেশের বিভিন্ন এলাকায় বিপুল সংখ্যক ব্রিটিশ বাংলাদেশী প্রধান তিন রাজনৈতিক দল কনজারভেটিভ পার্টি, লেবার পার্টি, লিবারেল ডেমোক্রেট এর প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। এ নির্বাচনে সুনামগঞ্জ জেলার প্রবাসী অধ্যষিত জগন্নাথপুর উপজেলার প্রবাসীদের জয় জয়কার হয়েছে। নির্বাচনে জগন্নাথপুরের ৮জন কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। জানা যায়, উপজেলার জগন্নাথপুর পৌরশহরের হবিবপুর এলাকার বিশিষ্ট সমাজসেবী আব্দুল মুকিত চুনু (এম.বি.ই) তৃতীয় বারেরমতো ওয়েবারর্স এলাকা থেকে কাউন্সিলার নির্বাচিত হয়েছেন। একই এলাকার যুক্তরাজ্য প্রবাসী সাবেক কাউন্সিলার হেলাল রহমানের স্ত্রী জেনেট রহমান ব্রোমলী বাই ব নর্থ ওয়ার্ড থেকে নির্বাচিত হন। অপর দিকে উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী গ্রামের লুৎফুর রহমান ম্যানচেষ্টার সিটি কাউন্সিল থেকে নির্বাচিত হয়েছেন, তিনি এ নিয়ে চারবার নির্বাচিত হন। একই গ্রামের আবুল কহের চৌধুরী দ্বিতীয়বারের মতো হাম্পশায়ার এলাকা থেকে নির্বাচিত হন। ওই গ্রামের কাহার চৌধুরী লেবারপার্টির পক্ষে লেনসবারি এলাকা থেকে কাউন্সিলার নির্বাচিত হন। গ্রামের আরেক প্রবাসী শমশির কৌরেশীর স্ত্রী লিমা কৌরেশী স্পিটাপিল্ড এলাকা থেকে নির্বাচিত হয়েছেন। ওই ইউনিয়নের প্রভাকরপুর গ্রামের আহবাব হোসেন বেথনালগ্রীণ এলাকা থেকে নির্বাচিত হন। এছাড়া উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের সৈয়দপুর গোয়ালগাঁও গ্রামের সৈয়দ তরব আলীর মেয়ে সৈয়দা সামছিয়া আলী ডারলিংটন থেকে নির্বাচিত হয়েছেন। বাংলাদেশী বংশোদ্ভুত এই জনপ্রতিনিধিদের বিজয়ে দেশে বিদেশ অবস্থানরত আত্মীয় স্বজন সহ এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। বিভিন্ন মহল থেকে বিজয়ী কাউন্সিলারদের অভিনন্দন আর শুভেচ্ছা জানিয়ে তাদের কর্মময় জীবনের সফল্য কামনা করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপক প্রচারনা চলছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com