বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
শান্তিগঞ্জ প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে নবাগত ইউএনওর মতবিনিময় ভূমধ্যসাগরে গ্রিসগামী নৌকায় ভয়াবহ ট্র্যাজেডি: জগন্নাথপুরের ৩ যুবক নিখোঁজ জগন্নাথপুরে জাতীয় মৎস্য পক্ষ উদযাপিত লিবিয়া থেকে গ্রিস যাওয়ার পথে নিখোঁজ শান্তিগঞ্জের ৭ যুবক জগন্নাথপুরে মই হাওরে নৌকা ডুবির ঘটনায় নিহতদের স্বজনদের সাথে এমপির সাক্ষাৎ, দিলেন অনুদান জগন্নাথপুরে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মদিনে মিলাদ ও দোয়া মাহফিল শান্তিগঞ্জে এমপি কয়সর আহমেদ, মসজিদ উন্নয়নে দিলেন ৩ লাখ টাকা রাষ্ট্রপতি ইস্যুতে বৈঠক ডেকেছেন তারেক রহমান দিরাইয়ে পারিবারিক কলহের জেরে দুই সন্তানকে হাওরে ফেলে হত্যা, বাবা আটক সুনামগঞ্জ আদালতে চুরির মামলায় হাজিরা দিতে এসে এবার আইনজীবীর মোবাইল চুরি!

আজ জগন্নাথপুরে আসছেন প্রতিমন্ত্রী এম এ মান্নান

আজ জগন্নাথপুরে আসছেন প্রতিমন্ত্রী এম এ মান্নান

স্টাফ রিপোর্টার ::
আজ শনিবার সুনামগঞ্জে আসছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান। বৃহস্পতিবার অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর একান্ত সচিব নেওয়াজ হোসেন চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। শনিবার বেলা ১১টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে গরিব, অসহায় ও দুঃস্থদের মাঝে ঢেউটিন বিতরণ, বেলা সাড়ে ১১টায় জগন্নাথপুর পৌর পয়েন্টে পাগলা, জগন্নাথপুর ও আউশকান্দি রাস্তার ভিত্তিপ্রস্তর স্থাপন, দুপুর ১.৩০টায় মেগারকান্দি গ্রামে বিদ্যুৎ সংযোগের উদ্বোধন, বিকাল ৫টায় সুনামগঞ্জ পুলিশ লাইনে জেলা পুলিশের ইফতার ও দোয়া মাহফিলে যোগদান করবেন তিনি। ২০ মে রবিবার বিকাল সাড়ে ৫টায় সিলেটের আমানউল্লা কনভেনশন সেন্টারে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে যোগদান করবেন। এরপর ঢাকার উদ্দেশ্যে সিলেট ত্যাগ করবেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published.

© All rights reserved © 2017-2026 Jagannathpurnews.Com
Desing & Developed BY ThemesBazar.Com